Site icon Hindustan News Point

Sourav Ganguly’s Biopic: সৌরভের বায়োপিক,মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য,কবে থেকে শুরু শুটিং?

Sourav Ganguly's Biopic

ভারতীয় ক্রিকেটের মহাতারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ঘিরে জল্পনা দিনকে দিন তীব্র হচ্ছে। ছবির কাস্ট প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেই ইন্ডাস্ট্রি সূত্রে খবর। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে এই সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রের সঙ্গে চুক্তি সেরে ফেলা হতে পারে বলে খবর। শুটিং শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৬ মার্চ।

অধিনায়ক সৌরভের বায়োপিক নিয়ে চর্চা শুরু হয়েছিল বহুদিন আগেই। তবে এবার বায়োপিকে কাস্টের তালিকা নিয়ে বড় চমক সামনে এল। সূত্রের খবর, বেহালার মেয়ে তথা সুপরিচিত অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে নাকি দেখা যেতে পারে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায়। মা-ছেলের আবেগঘন সম্পর্ক সৌরভের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই এই চরিত্রে শক্তিশালী অভিনয়শিল্পীর প্রয়োজন ছিল বলেই মনে করছেন অনেকেই। সেই জায়গায় অপরাজিতার নাম সামনে আসায় প্রত্যাশা বেড়েছে।

অন্যদিকে, সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে পারেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা বমন ইরানি। সৌরভের ক্রিকেটজীবনের শুরুতে পরিবারের সমর্থন ও পরামর্শ বড় ভূমিকা নিয়েছিলেন। ফলে বাবা-মায়ের চরিত্র এই বায়োপিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন সে ব্যাপারটি এখনো স্পষ্ট নয়। ক্রিকেটজীবনের শুরুতে মহারাজ-এর জীবনে স্নেহাশিসের অবদান ছিল গুরুত্বপূর্ণ। Sourav Ganguly’s Biopic

একইভাবে প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন দালমিয়ার চরিত্রেও কাকে দেখা যাবে, তা নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে। ভারতীয় ক্রিকেট প্রশাসনে ডালমিয়ার ভূমিকা এবং সৌরভের কেরিয়ারে তাঁর প্রভাব ছিল উল্লেখযোগ্য। ফলে এই চরিত্রটিও ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছবির প্রি-প্রোডাকশন কাজ প্রায় শেষ পর্যায়ে। পরিচালনা, চিত্রনাট্য এবং অন্যান্য টিম আগেই অনেকটাই প্রস্তুতি সেরে ফেলেছে বলে জানা যাচ্ছে। মার্চের মাঝামাঝি শুটিং শুরু হলে প্রথম দফার কাজ কলকাতা এবং তার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটের ‘দাদা’-র জীবনভিত্তিক এই ছবিকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। কাস্টিং চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা এলেই ছবিটি নিয়ে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন সিনে মহলের একাংশ।Sourav Ganguly’s Biopic


Exit mobile version