Site icon Hindustan News Point

Tony Bruke: শাহরুখে মজেছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী, ‘ওম শান্তি ওম’ই প্রিয় ছবি!

Tony Bruke

সর্ষের ক্ষেতে দুহাত ছড়িয়ে যখন তিনি দাঁড়ান, মহিলা থেকে পুরুষ সকলেরই হৃদস্পন্দন সামান্য বেড়ে যায় বটে। তাঁকে দেখেই না জানি কতজন প্রেমে পড়তে চেয়েছেন বা পড়েওছেন। তিনি ‘কিং অব রোমান্স’ শাহরুখ খান। আর এবার SRK র প্রতি অনুরাগের কথা জানালেন স্বয়ং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুকও (Tony Bruke)। নিজেকে বড় ‘শাহরুখ ভক্ত’ বলে দাবি করলেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে খোলামেলা আড্ডায় তিনি বলেন, “আমি শাহরুখ খানের বড় ফ্যান।” শুধু অভিনেতাই নয়, তিনি সুরকার A. R. Rahman-এর সংগীতও খুব পছন্দ করেন বলে জানান। কথা বলতে গিয়ে তিনি পছন্দের বলিউড ছবিগুলোর কথাও তুলে ধরেন। এর মধ্যে ‘Chak De India’ ছবিটিও তাঁর খুব কাছের, কারণ ছবিটির বেশ কিছু অংশ অস্ট্রেলিয়ায় শুটিং হয়েছিল। তবে সবের উপরে যে ছবিটি তাঁর মনে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে, সেটি হল ফারহা খান পরিচালিত ‘Om Shanti Om’। তিনি স্পষ্ট করে বলেন, এই ছবিটিই তাঁর “সর্বকালের প্রিয়”।

Preet Singh: Splitsvilla 16-খ্যাত প্রীতের উপর হামলা, ভিডিয়োর মাধ্যমে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন

শুধু তাই নয়, ছবির সেই বিখ্যাত সংলাপও তাঁর মনে গভীরভাবে দাগ কেটেছে। যে সংলাপে শাহরুখ বলেন, ’সব গল্পের শেষটা সুখের হওয়া উচিত, আর যদি সুখের না হয়, তাহলে সেটাই শেষ নয়’—এই বার্তাটাকেই তিনি সব সময়ের জন্য খুব প্রাসঙ্গিক বলে মনে করেন।

এছাড়াও পডকাস্টে অস্ট্রেলীয় মন্ত্রীর (Tony Bruke) মুখে শোনা যায় ‘Lagaan’ , ‘Jodhaa Akbar’ এর মতো একাধিক বলিউড ক্লাসিক ছবির কথা। বলিউডের গল্প এবং আবেগের গভীরতা তাঁকে কতটা টানে, সেটাও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে, একজন আন্তর্জাতিক রাজনীতিবিদের মুখে এভাবে বলিউড ও শাহরুখ খানের প্রশংসা আবারও প্রমাণ করে ভারতীয় সিনেমার প্রভাব শুধু আমাদের দেশেই নয় দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়েও ছড়িয়ে পড়েছে।


Exit mobile version