Site icon Hindustan News Point

Varun Dhawan: সব পরিস্থিতিতে একই এক্সপ্রেশন, ট্রোলড হয়ে মুখ খুললেন বরুণ ধাওয়ান

varun dhawan

বলিউড তারকা বরুণ ধাওয়ানের একটি বিশেষ ভঙ্গির হাসি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ‘একপাশে হাসি’ র এই অদ্ভুত অথচ মজার এক্সপ্রেশন ঘিরে তৈরি হয়েছে অসংখ্য মিম যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ার এই ট্রেন্ডকে ঘিরে যেখানে অনেক তারকাই অস্বস্তি প্রকাশ করেন, সেখানে বরুণ ধাওয়ান বিষয়টিকে পুরোপুরি উপভোগ করছেন এবং হাসিমুখেই তার প্রতিক্রিয়া জানালেন। Varun Dhawan

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বরুণ নিজেই স্বীকার করেন, তাঁর ওই হাসির মিম এখন ট্রেন্ড করছে। লাইভ চলাকালীন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক বিশাল মিশ্র। দু’জনের কথোপকথনের মাঝেই বরুণ মজার ছলে বলেন, তিনি জানেন তাঁর হাসি এখন ইন্টারনেটের অন্যতম আলোচিত বিষয়। এরপর তিনি নিজেই আবার সেই ভাইরাল ‘একপাশে হাসি’ হেসে দেখান এবং হাসতে হাসতে শেখান কীভাবে সেই হাসি হাসতে হবে। তিনি বলেন, ‘প্রথমে স্বাভাবিকভাবে হাসতে হবে, তারপর ধীরে ধীরে মুখের এক পাশ নামিয়ে আনলেই তৈরি হবে সেই ভাইরাল এক্সপ্রেশন।’

এই পুরো বিষয়টি নিয়ে বরুণের মনোভাব ছিল একেবারেই হালকা এবং ইতিবাচক। তিনি জানান, মানুষ যদি তাঁর হাসি দেখে আনন্দ পায়, তাতেই তিনি খুশি। প্রসঙ্গত, বরুণ ধাওয়ান এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘বর্ডার ২’ -এর প্রচারে ব্যস্ত। ছবির সঙ্গে যুক্ত বিভিন্ন ভিডিও ও গান নিয়েও নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে। সেই সব সমালোচনাকেও তিনি খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করছেন এবং মজার ছলেই তার জবাব দিচ্ছেন। Varun Dhawan

কেন ট্রেন্ডিংয়ে তাঁর হাসি? বর্ডার ২ সিনেমার ট্রেলার থেকে শুরু করে গান প্রতিটাতেই দেখা গিয়েছিল বরুণের হাসি। সিরিয়াস পরিস্থিতি হোক বা মজার, তাঁর এক্সপ্রেশন সেই হাসির ছিল। যেই কারণে ট্রোলড হন তিনি। অনেকে অর্জুন কাপুরের এক্সপ্রেশনের সঙ্গে তাঁর তুলনা টানেন। দাবি করা হয়, দু’জনেই সব পরিস্থিতিতে একই এক্সপ্রেশন দেন।

সোশ্যাল মিডিয়ার ট্রোলিংকে গুরুত্ব না দিয়ে বরং সেটিকে উপভোগ করার এই মানসিকতা আবারও প্রমাণ করে দিল, বরুণ ধাওয়ান শুধুই পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি বেশ প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী এক তারকা। Varun Dhawan

Exit mobile version