Site icon Hindustan News Point

বিয়েতে ডাক না পেয়ে অভিমান! খুদে ভক্তের প্রশ্নে কী জবাব দিলেন Vijay Deverakonda?

vijay deverokonda

বিয়েতে তাকে কেন আমন্ত্রণ জানানো হয়নি—এক খুদে ভক্তের এই সরল প্রশ্নেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মন্ধানার সঙ্গে তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই এক ছোট্ট ভক্ত অভিমান ভরা একটি ভিডিয়ো বার্তা পাঠায়। সেখানে সে জানতে চায়, “আমি কি আপনার ভক্ত নই? আমাকে কেন বিয়েতে ডাকলেন না?” ছোট্ট সেই প্রশ্নই অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। (Vijay Deverakonda)

খুদে ভক্তের এই অভিমান নজরে আসতেই চুপ করে থাকেননি বিজয়। বরং অত্যন্ত স্নেহের সঙ্গেই তিনি তার জবাব দেন। অভিনেতা জানান, বিয়েতে আমন্ত্রণ জানাতে না পারলেও তিনি তাকে নিজের বাড়িতে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানাতে চান। সেই সঙ্গে জানতে চান, ছোট্ট ভক্তটির প্রিয় খাবার ও মিষ্টি কী—যাতে সেগুলোই বাড়িতে রান্না করে তাকে খাওয়ানো যায়। অভিনেতার এই আন্তরিক প্রতিক্রিয়া দ্রুতই অনুরাগীদের মন জিতে নেয়। (Vijay Deverakonda)

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্ধানা। অনুষ্ঠানটি ছিল মূলত ব্যক্তিগত পরিসরের। পরে হায়দরাবাদে আয়োজন করা হয় একটি সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। (Vijay Deverakonda)

বিয়ের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণের ব্যবস্থাও করেছিলেন তাঁরা। পাশাপাশি কয়েকটি মন্দিরে অন্নদানের আয়োজনও করা হয়। অনুরাগীদের ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। (Vijay Deverakonda)

আর সেই আবহের মধ্যেই খুদে ভক্তের অভিমান ভাঙাতে বিজয় দেবেরাকোন্ডার এই স্নেহময় জবাব যেন নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই বলছেন, তারকাখ্যাতির মাঝেও ভক্তদের প্রতি এমন আন্তরিক আচরণই একজন অভিনেতাকে আরও বেশি করে মানুষের কাছাকাছি এনে দেয়। (Vijay Deverakonda)


Exit mobile version