Site icon Hindustan News Point

Vijay Rashmika Marriage: কাসু মালা থেকে আংটি, বিয়ের সাজে নজর কাড়লেন বিজয়-রশ্মিকা

vijay deverakonda rashmika mandanna marriage

২০১৭ সালে প্রথম পরিচয়, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে ভালোবাসা। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা যুগল বিজয় ও রশ্মিকা (Vijay Rashmika Marriage)। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হয় তাঁদের বহু প্রতীক্ষিত বিয়ে। তারকা জুটির এই রাজকীয় আয়োজন ঘিরে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। প্রায় ১০০ জন ঘনিষ্ঠ অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয় অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় খাঁটি দক্ষিণী খাবারের বিশেষ মেনু (Vijay Deverakonda Rashmika Mandanna Marriage)।

বৃহস্পতিবার শুভ লগ্ন মেনে সাতপাকে বাঁধা পড়েন এই জনপ্রিয় জুটি। বিয়ের আগেই সোশ্যাল মিডিয়ায় এআই-তৈরি কয়েকটি ছবি ভাইরাল হলেও সন্ধ্যায় নবদম্পতি নিজেরাই ইনস্টাগ্রামে আসল বিয়ের ছবি শেয়ার করেন। মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।

বিয়ের সাজেও নজর কেড়েছেন দু’জনেই। রশ্মিকার পরনে ছিল সিঁদুরে লাল সিল্ক শাড়ি, সোনালি জরির সূক্ষ্ম নকশায় সজ্জিত। সঙ্গে ঐতিহ্যবাহী গয়নায় সম্পূর্ণ দক্ষিণী নববধূর রূপে ধরা দেন তিনি। বিশেষ আকর্ষণ ছিল তাঁর গলার কাসু মালা, যার প্রধান লকেটে দেবী লক্ষ্মীর নকশা ঐতিহ্যের ছাপ বহন করেছে। মাথার অলংকার, কোমরবন্ধ, বাজুবন্ধ ও সোনার চুড়িতে সম্পূর্ণ হয়েছিল তাঁর বিয়ের সাজ।

অন্যদিকে বিজয়ও লাল উত্তরীয় ও সাদা সিল্ক ধুতিতে ঐতিহ্যবাহী লুকে ধরা দেন। তাঁর গলার একাধিক হার ও হাতের অলংকার নিয়েও নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁকে দেবতুল্য সাজে দেখেছেন বলে মন্তব্য করেছেন।

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন নবদম্পতি। রশ্মিকা জানিয়েছেন, বিজয় তাঁর জীবনে শান্তি ও আত্মবিশ্বাস এনে দিয়েছেন। অন্যদিকে বিজয়ও স্ত্রীকে নিজের “বাড়ি” ও “সবচেয়ে প্রিয় বন্ধু” বলে উল্লেখ করেছেন।

এখন শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই তারকা দম্পতি। আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে তাঁদের গ্র্যান্ড রিসেপশন, যার দিকেই এখন তাকিয়ে অনুরাগীরা।


Exit mobile version