ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে পাওয়া যায়। এটা এমন এক অনুভূতি যা ভাগ করে নিলে বাড়ে। অনেক মুহূর্তই আছে যা ভোলার নয়। এ বার এমনই একটা কাজ করলেন বলিউড ও ক্রিকেটের পাওয়ার কাপল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তবে এমন কী করলেন তাঁরা? যেটা ঘিরে আলোচনা শুরু হয়ে গেল (virat kohli and anushka sharma)।
সম্পর্কের শুরু থেকেই প্রচারের আড়ালে থাকতে চেয়েছেন তাঁরা। সেই মত এখনও সন্তানদের প্রচারের আলোয় আনেননি তিনি। সম্প্রতি আইপিএল ফাইনালে জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন কোহলি। IPL-এর পর চোটের জন্য দেশের সিরিজ় থেকে বাইরে রয়েছেন তিনি। সম্প্রতি এক ভক্তের সঙ্গে আমেদাবাদের তাজ হোটেলের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে ওই হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে ছবিতে দেখা গিয়েছে বিরাট-অনুষ্কাকে। পাশাপাশি দু’জনের স্বাক্ষর ও কিছু লেখাও পোস্ট করেছেন ওই কর্মী। সেই পোস্ট শেয়ার করে ওই মহিলা কর্মী লেখেন, ‘মিস্টার ও মিসেস কোহলিকে আপ্যায়ন করা এবং তাঁদের সঙ্গে দেখা করার মুহূর্তটি সত্যিই স্মরণীয়। এই ধরনের মুহূর্তগুলোই আমাকে মনে করিয়ে দেয় আতিথেয়তা কেন এত তৃপ্তিদায়ক। তাঁদের এই সফরের অংশ হতে পেরে আমি আনন্দিত।’
ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। একজন লিখেছেন, ‘আপনি আমাদের স্বপ্নকে সত্যি করছেন।’ আর একজন ভক্ত মজা করে বলেছেন, ‘অনুষ্কার চেয়ে বিরাটের হাতের লেখা ভালো।’
ছবিতে, কালো টিশার্ট এবং একটি নীল জিন্সে স্মার্ট লুকে দেখা গিয়েছে বিরাটকে (virat kohli and anushka sharma)। অন্যদিকে একটি গোপালি-সাদা কুর্তাতে সকলের নজর কেড়েছেন অনুষ্কা। তাঁর গলায় একটি তুলসির মালাও রয়েছে। ওই হোটেল কর্মী একটি কাগজে এই তারকা দম্পতির লেখা কথাগুলিও শেয়ার করছেন। সেখানে লেখা ছিল, ‘তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল।’ হোটেল কর্মীর আতিথিয়েতায় মুগ্ধ এই তারকা দম্পতি।
সম্প্রতি আইপিএল ২০২৬-এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ঐতিহাসিক জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কোহলি। আমেদাবাদের এই সফরের আগে তাঁরা বৃন্দাবনে গিয়ে গুরু প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছিলেন।

