Site icon Hindustan News Point

Rituparna Sengupta’s son Ankan: বোস্টন থেকে স্নাতক ঋতু-পুত্র অঙ্কন সেনগুপ্ত, এবার কি অভিনয়ে পা রাখতে চলেছেন ? কৌতূহল তুঙ্গে

rituparna son

টলিপাড়ায় ফের বাড়ছে স্টারকিডদের আগমন নিয়ে জল্পনা। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) ছেলে অঙ্কনের নাম। প্রশ্ন একটাই – মায়ের মতই তিনিও কি এবার অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন? উত্তর এখনো স্পষ্ট নয়, তাই কৌতূহলও তুঙ্গে।

ইতিমধ্যেই প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎকে নিয়ে জোর চর্চা চলছে। গত প্রায় এক বছর ধরে বিভিন্ন ফিল্মি পার্টিতে বাবার সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। প্রসেনজিৎ নিজেই একাধিকবার জানিয়েছেন, প্রথমে ফুটবলকে কেরিয়ার হিসেবে ভাবলেও পরে অভিনয়ের দিকেই ঝোঁক তৈরি হয় তৃষাণজিতের। ছেলের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বাবা। জানা যাচ্ছে, খুব শিগগিরই এসভিএফ প্রযোজনা সংস্থার একটি ছবির মাধ্যমেই তাঁর অভিনয় জীবন শুরু হতে চলেছে। পাশাপাশি পৃথ্বী থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার কারণে মুম্বই ও কলকাতার মধ্যে নিয়মিত যাতায়াত রয়েছে তাঁর।

তবে তৃষাণজিৎ একা নন, নেটদুনিয়ার নজর এখন ঋতুপর্ণা সেনগুপ্তর ছেলে অঙ্কনের (Ankan) দিকেও। মাঝেমধ্যে টলিউডের বিভিন্ন অনুষ্ঠানে মায়ের সঙ্গে তাঁকে দেখা গেলেও, অভিনয় নিয়ে তিনি বা ঋতুপর্ণা কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

টলিউডের ‘রানি’ হয়েও ঋতুপর্ণা বরাবরই তাঁর সন্তানদের লাইমলাইট থেকে দূরে রেখেছেন। কর্মসূত্রে সিঙ্গাপুরপ্রবাসী স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে থেকেই বড় হয়েছে তাঁদের দুই সন্তান। সম্প্রতি বোস্টন থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন অঙ্কন। সেই উপলক্ষে একটি ছবি শেয়ার করে ঋতুপর্ণা লিখেছিলেন, “শুভেচ্ছা প্রিয় অঙ্কন, বোস্টন থেকে গ্রাজুয়েশন পাশ করার জন্য।” ছবিতে গ্রাজুয়েশন হ্যাট ও লাল জ্যাকেটে দেখা যায় অঙ্কনকে, পাশে গর্বিত মা ঋতুপর্ণা।অভিনয়ে আসা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, টলিপাড়ায় জল্পনা থামছে না।

তাই আপাতত উত্তর অধরা – ‘হ্যাঁ’ ও হতে পারে, আবার ‘না’ ও। নিশ্চিত কিছু না জানা পর্যন্ত অপেক্ষায় অনুরাগীরা।

Exit mobile version