ভারতীয় রেলের টিকিট বুকিংকে আরও দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত করতে IRCTC চালু করেছে তাদের নতুন বিটা ভার্সনের ওয়েবসাইট। নতুন এই প্ল্যাটফর্মে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে প্রতি মিনিটে প্রায় ৩২ হাজার টিকিট বুক করা যেত, সেখানে এখন এক মিনিটে প্রায় ১.৫ লক্ষ টিকিট বুক করা সম্ভব হবে। ফলে বিশেষ করে তৎকাল টিকিট বুকিংয়ের সময় সার্ভারের ওপর চাপ অনেকটাই কমবে এবং যাত্রীরা আরও ভালো পরিষেবা পাবেন বলেই মনে করা হচ্ছে।
তবে নতুন ওয়েবসাইটে কীভাবে টিকিট বুক করবেন, তা এখনও অনেকেরই জানা নেই। আসুন দেখে নিন ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতিটি। (IRCTC New Website)
নতুন IRCTC ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের পদ্ধতি
- প্রথমেই মোবাইল বা কম্পিউটারের যে কোনও ব্রাউজার থেকে আইআরসিটিসি-র নতুন বিটা ভার্সনের ওয়েবসাইট খুলুন।
- নিজের IRCTC ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আগে রেজিস্ট্রেশন করে নিন।
- যাত্রা শুরুর স্টেশন (From) এবং গন্তব্য স্টেশন (To) নির্বাচন করুন।
- যাত্রার তারিখ এবং কোন শ্রেণিতে (Class) ভ্রমণ করবেন, তা বেছে নিয়ে Search বাটনে ক্লিক করুন।
- আপনার সামনে একটি ট্রেনের তালিকা চলে আসবে। সেখানে ট্রেনের ভাড়া, সিটের সংখ্যা এবং সময়সূচি দেখে পছন্দের ট্রেন নির্বাচন করুন।
- যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
- ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন।
- বুকিং সফল হলে ই-টিকিট আপনার ই-মেল এবং এসএমএসে পাঠিয়ে দেওয়া হবে। (IRCTC New Website)
নতুন ওয়েবসাইটে আর কী কী সুবিধা মিলবে?
নতুন ওয়েবসাইটের সবচেয়ে বড় সুবিধা হল তৎকাল টিকিট বুকিং আগের তুলনায় অনেক দ্রুত হবে। পাশাপাশি তৎকাল বুকিংয়ের সময়ও সহজেই দেখা যাবে। অধিক সংখ্যক ব্যবহারকারী একসঙ্গে লগইন করলেও যাতে ওয়েবসাইট ধীরগতির না হয়, সেই লক্ষ্যেই সার্ভারের ক্ষমতাও আরও বাড়ানো হয়েছে।
IRCTC Ticket Booking: বিমানের মতো ট্রেনেও বেছে নিতে পারবেন পছন্দমতো সিট, নয়া ওয়েবসাইট আনছে রেল
এছাড়া নতুন ওয়েবসাইটে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। হোমপেজের ডিজাইনও আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার ও ব্যবহারযোগ্য করা হয়েছে। প্রয়োজনীয় অপশনগুলি এমনভাবে সাজানো হয়েছে, যাতে নতুন ব্যবহারকারীরাও খুব সহজে টিকিট বুক করতে পারেন। (IRCTC New Website)
সব মিলিয়ে, আধুনিক ইন্টারফেস, দ্রুত বুকিং ব্যবস্থা এবং উন্নত সার্ভার প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের আরও নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় পরিষেবা দেওয়ার লক্ষ্যেই IRCTC তাদের নতুন ওয়েবসাইট চালু করেছে। তাহলে আর দেরি না করে এবার আপনিও নির্দ্বিধায় পরের ট্রিপের জন্য এই ওয়েবসাইট থেকেই নিজের টিকিটটি কেটে নিতে পারেন।
ওয়েবসাইট লিংক: https://www.irctc.co.in/eticket/train-search

