আয়ুষ্মান ভারত প্রকল্পে যাঁদের নাম নেই, তাঁদের জন্য বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।(Mukhyamantri Swasthya Bima Yojana) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে চালু করা হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে আয়ুষ্মান ভারতের বাইরে থাকা যোগ্য বাসিন্দারাও বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই স্বাস্থ্যবিমার সুবিধা মিলবে। (Mukhyamantri Swasthya Bima Yojana) কীভাবে আবেদন করবেন, কারা এই প্রকল্পের আওতায় আসবেন এবং কী কী নথি লাগবে—রইল সম্পূর্ণ গাইড।
কবে আবেদন করবেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, চলতি জুলাই মাস থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার শীঘ্রই আবেদন প্রক্রিয়া ও ফর্ম সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে।
কীভাবে আবেদন করবেন?
(Mukhyamantri Swasthya Bima Yojana) সরকার এখনও চূড়ান্ত আবেদন পদ্ধতি ঘোষণা করেনি। তবে আয়ুষ্মান ভারত প্রকল্পের মতোই অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই আবেদন গ্রহণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রথম ধাপ
(Mukhyamantri Swasthya Bima Yojana) এই প্রকল্পের সুবিধা পেতে হলে প্রথমেই আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করার চেষ্টা করতে হবে। কারণ, যাঁরা আয়ুষ্মানের সুবিধা পাবেন না, তাঁদেরই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার জন্য বিবেচনা করা হবে।
অফলাইনে ফর্ম ফিল-আপ
- স্থানীয় সরকারি ক্যাম্প, দুয়ারে সরকার শিবির, পঞ্চায়েত বা পুরসভা অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করুন।
- প্রয়োজনীয় তথ্য পূরণ করে নথিসহ জমা দিন।
- যাচাই শেষে যোগ্য আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
অনলাইনে আবেদন
সরকারি নির্দেশিকা প্রকাশের পর অনলাইনে আবেদন শুরু হতে পারে। সম্ভাব্য আবেদন কেন্দ্রগুলি হল—
- দুয়ারে সরকার ক্যাম্প
- কমন সার্ভিস সেন্টার (CSC)
- তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল
RailOne-এ ট্রেন টিকিটে কড়াকড়ি, চলবে না স্ক্রিনশট, পিডিএফ বা হোয়াটসঅ্যাপ কপি
প্রয়োজনীয় নথি
(Mukhyamantri Swasthya Bima Yojana) আবেদনের সময় সম্ভাব্য যে নথিগুলি লাগতে পারে—
- আধার কার্ড (মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক)
- পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণপত্র
- রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড
- সচল মোবাইল নম্বর
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
- প্রয়োজন হলে পারিবারিক আয়ের প্রমাণপত্র বা জাতিগত শংসাপত্র
- সরকার নির্ধারিত অন্যান্য নথি
কারা পাবেন সুবিধা?
(Mukhyamantri Swasthya Bima Yojana) এই প্রকল্প মূলত আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে থাকা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য।
সাধারণভাবে যাঁরা আয়ুষ্মান ভারত পাবেন না, যেমন—
- পাকা বাড়ির মালিক
- চার চাকার গাড়ির মালিক
- সরকারি চাকরিজীবী
- নির্ধারিত আয়ের ঊর্ধ্বে থাকা পরিবার
তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা চালু করা হবে।
অন্যদিকে, ৭০ বছর বা তার বেশি বয়সিদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পই প্রযোজ্য। তাই তাঁরা এই নতুন প্রকল্পের আওতায় থাকবেন না।
গ্রামে কারা পাবেন?
গ্রামীণ এলাকায় ২০১১ সালের সামাজিক-অর্থনৈতিক ও জাতিগত জনগণনা (SECC)-এর ভিত্তিতে চিহ্নিত দরিদ্র ও বঞ্চিত পরিবারগুলি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। এছাড়াও যাঁরা এই তালিকার বাইরে থাকবেন, তাঁরা যোগ্য হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
- কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার
- ভূমিহীন দিনমজুর পরিবার
- প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার
- মহিলা প্রধান পরিবার
- তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST) পরিবার
- গৃহহীন ও অন্যান্য আর্থিকভাবে দুর্বল পরিবার
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই ভুলগুলো করেননি তো?
শহরে কারা পাবেন?
শহরাঞ্চলে নির্দিষ্ট ১১টি পেশার সঙ্গে যুক্ত পরিবারের সদস্যরা আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। যাঁরা এই তালিকায় থাকবেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন। ১১টি পেশার মধ্যে উল্লেখযোগ্য—
- সাফাইকর্মী
- গৃহপরিচারক/গৃহপরিচারিকা
- রাস্তার হকার
- রিকশাচালক
- নির্মাণ শ্রমিক
- ইলেকট্রিশিয়ান
- প্লাম্বার
- নিরাপত্তারক্ষী
- পরিবহণ কর্মী
- রাজমিস্ত্রি
- অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক
(Mukhyamantri Swasthya Bima Yojana) কী কী সুবিধা মিলবে?
যোগ্য উপভোক্তারা পাবেন—
- বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমা
- সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা
- পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্যান্য রাজ্যেও ক্যাশলেস চিকিৎসার সুযোগ
- হাসপাতালে ভর্তি ও বড় চিকিৎসার খরচে আর্থিক সুরক্ষা
- স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সহজে চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ
প্রথম কাজ কী?
বিশেষজ্ঞদের মতে, এখনই আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করুন। কারণ যাচাইয়ের পর আপনি হয় আয়ুষ্মান ভারতের, নয়তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার—যে কোনও একটি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন।
দ্রষ্টব্য: মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করা হলেও, আবেদন প্রক্রিয়া, যোগ্যতার চূড়ান্ত নিয়ম এবং নথিপত্র সংক্রান্ত বিস্তারিত সরকারি নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। সরকার চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করলে যোগ্যতার তালিকা ও আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন হতে পারে। বর্তমানে উপলব্ধ সরকারি ঘোষণার ভিত্তিতেই এই তথ্য দেওয়া হয়েছে।
ITR ফাইলের জন্য ছুটতে হবে না CA-র কাছে, বাড়িতেই করুন জমা, রইল গাইড

