Site icon Hindustan News Point

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বড় সুযোগ, বছরে ৫০ হাজার টাকার স্কলারশিপ, শুরু আবেদন

Schaeffler India Hope Engineering Scholarship 2026

উচ্চশিক্ষার খরচ সামলাতে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী মহিলা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে Schaeffler India Hope Engineering Scholarship Program 2026। Schaeffler India-এর উদ্যোগে চালু হওয়া এই বৃত্তি প্রকল্পে নির্বাচিত ছাত্রীরা বছরে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। শুধু আর্থিক সাহায্যই নয়, শিল্পক্ষেত্রে কেরিয়ার গড়ে তোলার লক্ষ্যে Schaeffler India-এর পেশাদারদের কাছ থেকে ছয় মাসের মেন্টরশিপ-এর সুযোগও মিলবে। ইতিমধ্যেই ১ জুলাই, ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অগস্ট, ২০২৬। (Schaeffler India Hope Engineering Scholarship 2026)

এই বৃত্তির আওতায় নির্বাচিত ছাত্রীরা টানা চার বছর অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোর্সের পুরো সময়কালে প্রতি বছর ৫০ হাজার টাকা করে পাবেন। এই অর্থ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। পাশাপাশি Schaeffler India-এর বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপের মাধ্যমে শিল্পক্ষেত্র সম্পর্কে ধারণা, কেরিয়ার পরিকল্পনা, পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলা এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। (Schaeffler India Hope Engineering Scholarship 2026)

এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন দেশের যে কোনও প্রান্তের মহিলা শিক্ষার্থী, যিনি UGC, রাজ্য সরকার বা AICTE স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছেন। আবেদনকারীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। তবে বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। Schaeffler India এবং Buddy4Study-এর কর্মীদের সন্তানরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। (Schaeffler India Hope Engineering Scholarship 2026)

বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে প্রতিবন্ধী (PwD) শিক্ষার্থীদের। এছাড়া Automobile Engineering, Mechanical Engineering, Mechatronics Engineering, Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Production Engineering, Instrumentation Engineering, Computer Science Engineering এবং Information Technology-সহ নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়ারাও অগ্রাধিকার পাবেন।

যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria)

আবেদনের ধাপ (How to Apply)

  1. Buddy4Study-এর ওয়েবসাইটে গিয়ে Schaeffler India Hope Engineering Scholarship Program 2026-এর পেজে প্রবেশ করুন।
  2. ‘Apply Now’-এ ক্লিক করুন।
  3. Buddy4Study অ্যাকাউন্টে লগ-ইন করুন অথবা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
  4. ‘Start Application’-এ ক্লিক করে আবেদন শুরু করুন।
  5. ‘Check Your Eligibility’ ফর্ম পূরণ করে যোগ্যতা যাচাই করুন।
  6. আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
  7. প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করুন।
  8. Terms & Conditions-এ সম্মতি জানিয়ে ‘Preview’-এ ক্লিক করুন।
  9. সব তথ্য যাচাই করে ‘Submit’-এ ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন।

যে নথিগুলি লাগবে

  1. সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
  2. অভিভাবকের আয় শংসাপত্র
  3. মাস্কড আধার কার্ড বা অন্য সরকারি পরিচয়পত্র
  4. প্রতিবন্ধী শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  5. ব্যাঙ্ক পাসবুকের কপি
  6. মাধ্যমিকের মার্কশিট ও
  7. উচ্চমাধ্যমিকের মার্কশিট
  8. ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার প্রমাণপত্র
  9. সর্বশেষ কলেজ ফি জমার রসিদ

আবেদন সংক্রান্ত কোনও সমস্যার ক্ষেত্রে schaeffler@buddy4study.com ই-মেলে যোগাযোগ করা যাবে। এছাড়া ০১১-৪৩০৯২২৪৮ (এক্সটেনশন-১৩২) নম্বরে সোমবার থেকে শুক্রবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফোন করে সাহায্য নেওয়া যাবে। (Schaeffler India Hope Engineering Scholarship 2026)

আরও পড়ুন :- কমছে সিলিন্ডারের ওজন, ব্যবসাকে সহজ করতে বিশেষ উদ্যোগ, বিষয়টা কী?


Exit mobile version