Site icon Hindustan News Point

বন্ধ হচ্ছেনা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর, কীভাবে করবেন আবেদন? রইল বিস্তারিত

Swami Vivekananda Scholarship

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর অনেক পড়ুয়া ও অভিভাবকের মনেই প্রশ্ন উঠেছিল এবার কি পূর্বের সরকারি স্কলারশিপ বা অনুদানগুলি বন্ধ হয়ে যাবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক বা নবান্ন স্কলারশিপ এতদিন ধরে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া এই সুবিধাগুলি পেয়ে আসছিল। তবে এবার কী হবে? অনেকের মনেই প্রশ্ন এই জনপ্রিয় বৃত্তি প্রকল্পগুলি কি বন্ধ হয়ে গিয়েছে, নাকি নতুন নামে চালু হয়েছে? অনেকেই আবেদন করেছেন তবে এখনও টাকা পাননি, তাদের টাকা কি ঢুকবে? নতুন আবেদনকারীরাই বা কী করবেন? (Swami Vivekananda Scholarship)

অন্যান্য স্কলারশিপ বা অনুদানগুলি নিয়ে এখনও সেই অর্থে কোনও সরকারি ঘোষণা করা না হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জানিয়েছেন মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস (SVMCM) স্কলারশিপ নামে এই বৃত্তি প্রকল্প বন্ধ করা হচ্ছে না। বরং নতুন সরকারের অধীনে এটি নতুনভাবে চালু করা হয়েছে এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদনও শুরু হয়েছে।

বাম আমলে থেকে চলে আসছে এই স্কলারশিপ। তৃণমূল সরকারের আমলেই নতুন রূপে ফিরে এসেছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামে। এবার রাজ্যে বিজেপি সরকার এসেও এই স্কলারশিপকে নতুন রূপে ফিরিয়ে নিয়ে আসছে। সরকারের দাবি, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অর্থের অভাবে যাতে কোনও মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়। উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল-সহ বিভিন্ন কোর্সের যোগ্য পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

কারা আবেদন করতে পারবেন?

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্দিষ্ট শিক্ষাস্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি পারিবারিক বার্ষিক আয় সরকার নির্ধারিত সীমার (বার্ষিক আড়াই লক্ষ) মধ্যে থাকতে হবে। বিভিন্ন কোর্সের ক্ষেত্রে যোগ্যতার শর্ত কিছুটা আলাদা হয়ে থাকে।

কত টাকা পাওয়া যাবে?

কোন কোর্সে পড়ছেন তার উপর নির্ভর করে মাসিক বৃত্তির পরিমাণ আলাদা হয়। সাধারণভাবে উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরে মাসে প্রায় ১,০০০ টাকা হিসাবে বার্ষিক ১২ হাজার টাকা দেওয়া হয়।

কীভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনেই হয়ে থাকে।

ফের কর্মী ছাঁটল মাইক্রোসফট, AI-এর খপ্পরে চাকরি গেল ৪,৮০০ জনের

কী কী নথি লাগবে?

মনে রাখতে হবে সরকার পরিবর্তন মানেই জনহিতকর প্রকল্পগুলি বন্ধ হয়ে যাওয়া নয়। এই স্কলারশিপগুলি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং এগুলি সরকারি প্রকল্প যা ছাত্র-ছাত্রীদের মেধার বা কোন ক্ষেত্রে বিশেষ ভিত্তিতে প্রদান করা হয়। তাই শিক্ষার্থীদের ভয় পাওয়ার কিছু নেই। নতুন সরকার এলেও এই প্রকল্পগুলি চালু রাখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে যাঁরা যোগ্য, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে পারেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতোই ভবিষ্যতে অন্যান্য স্কলারশিপ বা প্রকল্পগুলি সম্পর্কেও সরকারি ঘোষণা করা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। (Swami Vivekananda Scholarship)


Exit mobile version