বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
মেষ– শারীরিক উন্নতি হতে পারে। খেলাধুলা ও কাজে উৎসাহ বাড়ার সম্ভাবনা আছে। সতর্কভাবে বিনিয়োগ করাই শ্রেয়। উত্তেজনা মনোযোগ ভ্রষ্ট হতে পারে।
বৃষ– শরীরচর্চা ও যোগে লাভের সম্ভাবনা। অপ্রয়োজনীয় খরচে আর্থিক চাপ বাড়তে পারে। আজ বন্ধুরা সহায়ক হতে পারে।
মিথুন– স্বাস্থ্যের বিষয়ে ভাগ্যের ওপর নির্ভর না করায় ভালো। নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করতে পারেন। বিনিয়োগে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো।
কর্কট– শারীরিক সমস্যা মানসিক চাপ বাড়াতে পারে। অতিরিক্ত আর্থিক লাভের যোগ হতে পারে, তবে অচেনা ব্যাক্তি ও বন্ধুদের থেকে সাবধান থাকতে হতে পারে।
সিংহ– আনন্দ ও ভ্রমণে দিন ভালো কাটতে পারে। ব্যবসায় সাফল্য ও লাভের সম্ভাবনা। যদি আপনি আপনার বুদ্ধি ব্যবহার করেন তাহলে মানুষদের নিজের পথে নিয়ে আসাতেও পারবেন।
কন্যা– আজ আপনি হালকা বোধ করতে পারেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকতে পারেন।সন্তানের মাধ্যমে আর্থিক সুখ ও পারিবারিক শান্তি আসবে।
তুলা– অত্যধিক দুশ্চিন্তা এড়িয়ে চলুন, এটি আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। উদ্বেগ,বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। পারিবারিক অসুস্থতার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন।
বৃশ্চিক– আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক উন্নতি হতে পারে। বন্ধু, প্রিয়জন ও প্রেমের দিক থেকে দিনটি ভালো কাটতে পারে।
ধনু– দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে পারেন। মসৃণ ও স্থিতিশীল জীবনযাপন করতে চাইলে আজ আপনার আর্থিক সম্পর্কে মনোযোগী হওয়া দরকার হতে পারে।
মকর– অকারণ দুশ্চিন্তা কাটবে। অর্থলাভের যোগ হতে পারে, তবে বন্ধুরা উদারতার সুযোগ নিতে পারে তাই সতর্কতা প্রয়োজন। আপনার সাথে কেউ প্রেমের ছল করতে পারে।
কুম্ভ– সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসতে পারে। পারিবারিক ধার দেনা থাকলে তা আজ মিটিয়ে দেওয়া উচিত, অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে। বন্ধু এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে।
মীন– আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। শুধু বসে না থেকে এমন কিছুতে নিযুক্ত হতে পারেন যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে। ভালোবাসা ও পারিবারিক শান্তির জন্য শুভ সময় হতে পারে।










