বৈদিক জ্যোতিষে ১২ রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণে প্রত্যেক রাশির রাশির আলাদা আলাদা ফল হয়।
মেষ: আজ জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করার ইচ্ছে বাড়বে। অকারণে দুশ্চিন্তা না করাই ভালো। খরচে লাগাম দিন। দাম্পত্য সম্পর্কে অযথা হস্তক্ষেপ এড়িয়ে চলাই ভালো।
বৃষ: কিছু মতভেদ ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। বন্ধুদের সঙ্গে বাইরে গেলে খরচ ভেবে করুন। পরিবারের প্রতি যত্ন ও ভালোবাসা প্রকাশ করলে সম্পর্ক মজবুত হতে পারে।
মিথুন: কাজ ও বাড়ির চাপ মেজাজ খিটখিটে করতে পারে। মা-বাবার স্বাস্থ্যে খরচ হতে পারে। প্রেম জীবনে শূন্যতা অনুভব করলেও ধৈর্য ধরুন, সময়ের সঙ্গে উন্নতির সম্ভাবনা।Ajker Rashifal
কর্কট: সুস্থ থাকতে খাবারে নিয়ন্ত্রণ আনুন। অর্থ আসতে পারে, যা কিছু সমস্যা দূর করবে। কাজের চাপে পরিবারকে অবহেলা করবেন না। আজ নানা কাজের মধ্যেও বন্ধুর অভাব বোধ করতে পারেন।
সিংহ: আত্মবিশ্বাস বাড়বে। নতুন সুযোগ আর্থিক লাভ দিতে পারে। দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া জরুরি। সৃজনশীল কাজে কিছু বাধা আসতে পারে।
কন্যা: স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। বাড়তি আয়ের সুযোগ মিলতে পারে। পরিবারে নতুন কারও আগমন আনন্দ দেবে। অফিসের কাজ পরিকল্পনা করে করুন, সাফল্য মিলতে পারে।
তুলা: আপনার ব্যবহার সকলের নজর কেড়ে নেবে। জমি বিক্রিতে লাভের সম্ভাবনা। রাগ নিয়ন্ত্রণে রাখুন। ভালোবাসার মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করুন, সম্পর্ক মজবুত হতে পারে।
বৃশ্চিক: ভ্রমণ বা আড্ডায় মন ভালো থাকবে। সঞ্চয়ের চেষ্টা সফল নাও হতে পারে, তবে পরিস্থিতি সামলে যাবে। অফিসে হতাশা বা বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়েছে।
ধনু: ব্যস্ততার মধ্যেও স্বাস্থ্য ভালো থাকবে। বাড়ির কোনও জিনিস মেরামতে খরচ হতে পারে। প্রেমের সম্পর্কে তৃতীয় কারও কথা গুরুত্ব দেবেন না, সম্পর্কে টানাপোড়েন আসতে পারে।
মকর: স্বাস্থ্য অবহেলা নয়, বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন। অর্থ ও সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকুন। পরিবারের কোনও মহিলার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।
কুম্ভ: আপনার সদয় স্বভাব আজ সুখ এনে দেবে। অন্যের কথায় বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখাই ভালো।Ajker Rashifal
মীন: রক্তচাপের রোগীরা স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। আর্থিক দিক শক্ত থাকবে এবং আয়ের সুযোগ মিলবে। তবে পরিবারের সবার থেকে প্রত্যাশা কম রাখাই শ্রেয়।

