---Advertisement---
lifezone nursing home

Astro: শনিদেবকে নিয়ে অনেকেরই ভয়ের কারণ রয়েছে, কীভাবে বাঁচবেন তাঁর দৃষ্টি থেকে?

March 15, 2026 4:15 PM
Astro
---Advertisement---

প্রত্যেকটা স্কুলে কড়া শিক্ষক থাকেন। যিনি বেশ রাগী হন, চলেন একদম রুটিন মাফিক। পড়ুয়াদের কঠিন নিয়ম শৃঙ্খলা পালনের মাধ্যমে তৈরী করেন উজ্জ্বল ভবিষ্যত। সেইরকমই নবগ্রহে কড়া শিক্ষক হলেন গ্রহরাজ শনিদেব। সূর্যপুত্র হলেও, ছোট থেকেই তিনি ছিলেন বঞ্চিত,ব্রাত্য। প্রতি পদে সংগ্রাম করেই তিনি গ্রহরাজ। তিনি হলেন কর্মফল দাতা। (Astro) নিজের কর্ম ভালো রাখলে, পাওয়া যায় শনিদেবের অশেষ কৃপা। মানতে হয় কিছু নিয়মও। তবে এই ভুলগুলি করলে নেমে আসতে পারে শনিদেবের রোষ। কোন নিয়ম মানবেন? কীভাবে বা তাঁর কৃপা লাভ করবেন?

Astro

মা ও প্রবীণদের অপমান :
শনিদেবের জীবনে মায়ের গুরুত্ব ছিল অপরিসীম। সুতরাং মায়ের অপমান, মায়ের অবাধ্য হওয়া – এগুলিতে শনিদেব রুষ্ট হন। পাশাপাশি বয়স্ক মানুষদের অবমাননা, তাদের অগ্রাহ্যের চোখে দেখার কারণেও শনিদেব ক্রোধিত হন। (Astro)

সমাজের অসহায়দের উপর অত্যাচার :
সমাজে যত পিছিয়ে পড়া শ্রেণী রয়েছেন তাদের মধ্যেই শনিদেব বসবাস করেন। বাড়িতে কাজ করতে আসা মানুষটির সঙ্গে খারাপ ব্যবহার করছেন। তাকে আলাদা চায়ের কাপ দিচ্ছেন, বা মাটি ব্যতীত ঘরের অন্য কোথাও বসতে দেন না। অচিরেই শনিদেবের ক্ষোভ নেমে আসবে।(Astro)

অলস ও শৃঙ্খলা বিহীন জীবন :
শনি মানেই শৃঙ্খলা। ধরুন, একটি কাজ করছেন। একঘেয়ে রুটিন মাফিক জীবন চলছে। কিন্তু কোনও অভিযোগ না করে সেটি নিয়ম ও নিষ্ঠার সঙ্গে করে চলেছেন। সময় লাগলেও শনিদেব আপনাকে আপনার কর্মের ফল প্রদান করবেন। কিন্তু যদি কেউ মেহনত না করেন, অলসতাকে কর্মের আগে প্রাধান্য দেন। শনিদেব তার জীবন আরও কঠিন করে তোলেন।

দায়িত্ব অবহেলা :
শনিদেব শেখায়, প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব থেকে কেউ পালাতে পারবে না। সুতরাং নিজের দায়িত্বকে কখনও অবহেলা করবেন না।(Astro)

সম্পর্কে দ্বিচারিতা :
সঙ্গী বা সঙ্গিনী থাকা সত্ত্বেও যারা অনৈতিক সম্পর্কে, যৌন সম্পর্কে লিপ্ত হন, তাদের উপর শনিদেব মারাত্মক ক্রদ্ধ হন। যার ফল হয় ভয়ঙ্কর। পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই একটি ভুলের জন্যে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Related Stories

2 thoughts on “Astro: শনিদেবকে নিয়ে অনেকেরই ভয়ের কারণ রয়েছে, কীভাবে বাঁচবেন তাঁর দৃষ্টি থেকে?”

Leave a Comment