Site icon Hindustan News Point

Astro Tips: ভাগ্য খুলতে জন্মতারিখ মিলিয়ে পরুন চুড়ি, আপনার জন্য কোন রং শুভ?

Astro Tips

হিন্দু ধর্মের মহিলাদের সাজসজ্জার একটি অন্যতম উপাদান হলো চুড়ি। অনেকের কাছেই চুড়ি ও চুড়ির রং আসলে এক ধরনের সৌভাগ্যের প্রতীক। আমাদের জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রও বলছে জন্ম তারিখের সঙ্গে চুড়ির রঙের নাকি এক যোগ রয়েছে। জন্ম তারিখের সঙ্গে চুড়ির রং মিলিয়ে পরলে খুলে যেতে পারে আপনার ভাগ্য। আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন রঙের চুড়ি পরবেন আপনি? জেনে নিন-

১, ১০, ১৯, ২৮ – এই তারিখের জাতিকাদের ওপর সূর্যের প্রভাব সবচেয়ে বেশি। তাই সৌভাগ্য ফেরাতে এদের জন্য কমলা এবং লাল রঙের চুড়ি সবচেয়ে বেশি কার্যকরী। এক্ষেত্রে এই রঙগুলি শুধু ভাগ্যই ফেরায় না। জীবন সঙ্গীর সঙ্গে আকর্ষণ বৃদ্ধিতেও সহায়তা করে।

২,১১, ২০ ও ২৯- এই জন্ম তারিখের জাতিকারা চন্দ্র দ্বারা প্রভাবিত হন। এই জাতিকারা সাধারণত অত্যন্ত স্পর্শকাতর এবং আবেগপ্রবণ স্বভাবের হয়ে থাকেন। এদের জন্য হালকা নীল অথবা রুপোলি রঙের চুড়ি পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ রঙের ছোঁয়ায় জীবনে বজায় থাকে অপার শান্তি এবং মানসিক স্থিরতা।

৩, ১২, ২১ ও ৩০- এই তারিখে জন্মানো ব্যক্তিরা অত্যন্ত জ্ঞানী, আশাবাদী এবং আধ্যাত্মিক মানসিকতার অধিকারী হয়ে থাকেন। নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রাখতে এদের হলুদ, কমলা বা সোনালি রঙের চুড়ি পরা উচিত। এই রংগুলো মানসিক শক্তি বৃদ্ধি করে এবং মনে ইতিবাচক চিন্তা নিয়ে আসে। (Astro Tips)

৪, ১৩, ২২ ও ৩১- এই তারিখের জাতিকারা কিছুটা জেদি এবং প্রতিবাদী মেজাজের হয়ে থাকেন। অশান্ত মনকে শান্ত করতে এবং জীবনের সঠিক দিশা খুঁজে পেতে এদের নীল বা বেগনি রঙের চুড়ি পরা প্রয়োজন। এই গাঢ় রঙগুলো জীবন থেকে অন্ধকার দূর করে আলোর পথ দেখায়।

৫, ১৪ ও ২৩- এই তারিখে যাঁরা জন্মান, তাঁদের ঘিরে থাকে এক অদ্ভুত নিষ্পাপ এবং ইতিবাচক প্রাণশক্তি। এদের জন্য সবথেকে শুভ হলো সবুজ রঙের কাঁচের বা অন্য ধাতুর চুড়ি। সবুজ রঙ যেমন নতুন সূচনার প্রতীক, তেমনই এটি জীবনে শ্রীবৃদ্ধি এবং উর্বরতা বয়ে নিয়ে আসে।

Pooja Dadlani: একসঙ্গে তিন ফ্ল্যাট! কোটি কোটি টাকার বিনিয়োগে শিরোনামে শাহরুখ খানের ম্যানেজার

৬, ১৫ ও ২৪- এই তারিখে যাঁদের জন্ম, তাঁরা সাধারণত অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং স্নেহময়ী স্বভাবের হন। রূপ ও বুদ্ধির সঠিক ভারসাম্য বজায় রাখতে এদের গোলাপি, সবুজ বা পীচ রঙের চুড়ি পরা উচিত। এই রঙগুলো জীবনে প্রেম, স্থিরতা এবং প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে। (Astro Tips)

৭, ১৬ ও ২৫- এই তারিখের জাতিকারা একটু নির্জনতাপ্রিয় হন এবং নিজের ব্যক্তিগত পরিসরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আধ্যাত্মিক উন্নতি এবং জীবনে স্থায়িত্ব বজায় রাখতে এঁদের জন্য বাদামি রঙের চুড়ি সবচেয়ে ফলদায়ক। এই রঙটি তাঁদের চঞ্চল মনকে শান্ত ও অবিচল রাখতে সাহায্য করে।

৮, ৯, ১৭, ১৮, ২৬ ও ২৭- এই তারিখের জাতিকাদের জন্য কালো বা গাঢ় নীল চুড়ি শুভ, যা তাঁদের কঠোর পরিশ্রমী সত্তাকে সাহস জোগায়। অন্যদিকে ৯ সিরিজের জাতিকারা অত্যন্ত সাহসী হওয়ায় তাঁদের জন্য লাল বা জাফরান রং আদর্শ। এই রংগুলো জীবনে প্রাচুর্য এবং বীরত্ব বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। (Astro Tips)


Exit mobile version