জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন রাশিচক্র বিশ্লেষণ করে দেখা যায়, কিছু নির্দিষ্ট রাশির মানুষের মধ্যে অন্যদের তুলনায় বেশি তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং পরিস্থিতি বোঝার দক্ষতা থাকে। গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থানের কারণে এঁরা চারপাশের পরিবেশ সম্পর্কে অনেক বেশি সচেতন থাকেন এবং অনেক সময় আগাম কিছু বিষয়ও আন্দাজ করতে পারেন। শাস্ত্র মতে, কয়েকটি রাশির জাতক-জাতিকাদের মধ্যেই এই বিশেষ ক্ষমতা সবচেয়ে বেশি দেখা যায়।
কর্কট রাশি: কর্কট রাশির মানুষদের সাধারণত খুব আবেগপ্রবণ বলে মনে করা হয়। তবে এই আবেগই তাঁদের সবচেয়ে বড় শক্তি। নিজের মন এবং অনুভূতিকে সুরক্ষিত রাখতে তাঁরা সবসময় চারপাশের পরিবেশ সম্পর্কে অত্যন্ত সতর্ক ও সচেতন থাকেন। ফলে অনেক বিষয়ই তাঁরা আগেভাগে বুঝে ফেলতে পারেন।
কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকারা সবকিছু খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে পছন্দ করেন। সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাওয়া ছোটখাটো বিষয়ও তাঁদের নজর এড়ায় না। এই সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতাই তাঁদের অনেক সময় ভবিষ্যতের পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করতে সাহায্য করে। (Astro Tips)
বৃশ্চিক রাশি: বাইরে থেকে শান্ত স্বভাবের মনে হলেও বৃশ্চিক রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান, ধূর্ত ও চতুর প্রকৃতির হন। তাঁরা মুখে সব কথা প্রকাশ না করলেও মনের মধ্যে অনেক কিছুই বুঝে নেন। কোনও বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করার এক বিশেষ ক্ষমতা তাঁদের মধ্যে থাকে।
ধনু রাশি: রোমাঞ্চপ্রিয় এবং স্বাধীনচেতা ধনু রাশির মানুষরা সাধারণত নিজের মনের কথা শুনেই চলতে ভালোবাসেন। স্বভাবগতভাবে কিছুটা ভবঘুরে হওয়ায় অনেকেই প্রথমে তাঁদের মতামতকে গুরুত্ব দেননা। কিন্তু পরে দেখা যায়, অনেক ক্ষেত্রেই তাঁদের ভাবনাই একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, তাঁদের মন খুব কমই ভুল পথে পরিচালিত করে।
ঘরের এই দিকে রাখুন পদ্মফুলের ছবি, খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিকারা অন্যদের তুলনায় অনেক বেশি দূরদর্শী ও প্রগতিশীল হন। সমাজ বা আশপাশের পরিবেশে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, তা অনেক সময় বাকিদের আগেই তাঁরা বুঝতে পারেন। যদিও প্রতিটি অনুমান শতভাগ মেলে না, তবুও তাঁদের ভাবনার মূল দিকটি অধিকাংশ ক্ষেত্রেই সঠিক বলে প্রমাণিত হয়। (Astro Tips)
মীন রাশি: মীন রাশির মানুষরা বাস্তবের চেয়ে কল্পনার জগতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। অনেকেই তাঁদের ভাবুক বা খামখেয়ালি বলে মনে করেন। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, তাঁদের আধ্যাত্মিক ও মানসিক সংযোগ অত্যন্ত গভীর এবং শক্তিশালী। সেই কারণেই অনেক সময় তাঁরা এমন কিছু অনুভব করতে পারেন, যা অন্যদের পক্ষে সহজে বোঝা সম্ভব হয় না।
জ্যোতিষশাস্ত্রের মতে, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু, কুম্ভ এবং মীন—এই ছয় রাশির জাতক-জাতিকাদের পর্যবেক্ষণ শক্তি, দূরদর্শিতা এবং মানসিক সংযোগ অনেক সময় অন্যদের থেকে আলাদা করে তোলে। (Astro Tips)

