Site icon Hindustan News Point

নামের প্রথম অক্ষরেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি, আপনার নামের শুরুও কি এই অক্ষরগুলি দিয়ে?

Astro Tips

মা লক্ষ্মী কার প্রতি বিশেষভাবে সদয় হন তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তবে সনাতন জ্যোতিষশাস্ত্র এ বিষয়ে একটি ভিন্ন ব্যাখ্যা দেয়। জ্যোতিষীদের মতে, কোনও মানুষের নামের প্রথম অক্ষর শুধু পরিচয়ের মাধ্যম নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সেই ব্যক্তির ভাগ্য, স্বভাব এবং ভবিষ্যতের নানা দিক।

প্রাচীন জ্যোতিষ গণনা অনুযায়ী, ইংরেজি বর্ণমালার কয়েকটি বিশেষ অক্ষর রয়েছে, যেগুলি দিয়ে নাম শুরু হলে সেই ব্যক্তির ওপর ধনদেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। তাঁদের জীবনে সাধারণত চরম অর্থকষ্ট দেখা যায় না এবং সামান্য প্রচেষ্টাতেই বড় সাফল্য লাভের সুযোগ তৈরি হয়। কারা সেই সৌভাগ্যের অধিকারী? জেনে নিন। (Astro Tips)

যাঁদের নামের শুরুতে ‘M’ আছে

যাঁদের নাম ইংরেজি ‘M’ অক্ষর দিয়ে শুরু হয়, তাঁরা সাধারণত জন্মগতভাবে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রের মতে, শুধু ভাগ্যের জোরে নয়, নিজেদের উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার মাধ্যমে তাঁরা সমাজে অর্থ ও সম্মান অর্জন করেন। কোথায় বিনিয়োগ করলে অর্থ বৃদ্ধি পাবে, সেই বিষয়ে তাঁদের ভালো ধারণা থাকে। ধনদেবীর কৃপায় তাঁদের আর্থিক ভাণ্ডার সহজে শূন্য হয় না বলেই বিশ্বাস করা হয়। এমনকি মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে দ্রুত আর্থিক উন্নতি করতে পারেন তাঁরা।

যাঁদের নামের শুরুতে ‘S’ থাকে

ইংরেজি ‘S’ অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁদের ক্ষেত্রে ভাগ্যদেবী সবসময় সহায়ক ভূমিকা পালন করেন বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। এঁরা আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। নিজেদের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে একটি আলাদা পরিচিতি গড়ে তুলতে সক্ষম হন তাঁরা। চাকরি হোক বা ব্যবসা উভয় ক্ষেত্রেই তাঁদের সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করা হয়। (Astro Tips)

হাত থেকে দুধ বা তেল পড়ে গেলে তা ঠিক কীসের ইঙ্গিত? জানুন বাস্তুশাস্ত্র কী বলছে

‘A’ দিয়ে শুরু যাঁদের নাম

‘A’ অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু, তাঁদের প্রতি দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা রয়েছে বলেই জ্যোতিষবিদদের দাবি। তাঁদের জীবনে তুলনামূলক কম পরিশ্রমেই বড় সাফল্য আসতে পারে বলে বিশ্বাস করা হয়। আত্মবিশ্বাস তাঁদের অন্যতম বড় শক্তি। অল্প বয়সেই সমাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের ক্ষমতা থাকে এই অক্ষরের জাতক-জাতিকাদের। সাফল্য যেন তাঁদের জন্য অপেক্ষা করে থাকে।

যাঁদের নামের শুরু ‘K’ দিয়ে

ইংরেজি ‘K’ অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁদের ভাগ্যকে বেশ রাজকীয় বলে মনে করা হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী, কম বয়সেই বিপুল সম্পদের অধিকারী হতে পারেন সেই সব জাতক জাতিকারা। বিশেষ করে পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনা বেশি বলে মনে করা হয়। পাশাপাশি, কর্মক্ষেত্রে দ্রুত সাফল্য পাবার সুযোগও তাঁদের সামনে আসে। এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা লিডারশিপ কোয়ালিটিও থাকে। ফলে সকলে এঁদের কথা মেনে চলেন। (Astro Tips)


Exit mobile version