চলতি মাসেই ঘোর অমঙ্গল হতে পারে এই ৪ রাশির জাতক জাতিকাদের। জ্যোতিষশাস্ত্র বলছে , আগামী ১০ মে থেকে মহাকাশে তৈরি হচ্ছে এক অশুভ গ্রহণ যোগ। যখনই ‘ক্রূর’ গ্রহ হিসেবে পরিচিত রাহু এবং গ্রহরাজ সূর্য একই রাশিতে এসে মিলিত হয়, তখনই এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। জ্যোতিষীদের মতে, এই সংযোগ মোটেই সুখকর নয়। আগামী রবিবার থেকেই এর প্রভাব পড়বে এই ৪টি রাশির জাতক-জাতিকাদের জীবনে।
কোন ৪ রাশি আছে এই তালিকায়?
মেষ রাশি : এই রাশির জাতকদের জন্য আগামী কয়েকদিন কর্মক্ষেত্রে নানা বাধা বিপত্তি আসতে পারে। আপনার প্রতিটি কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে মতের অমিল হলেও ঝামেলা এড়িয়ে চলাই ভালো। আর্থিক বিনিয়োগের কথা আপাতত না ভাবাই ভালো, নাহলে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। (Astrology)
সিংহ রাশি: সূর্যের নিজের রাশি হল সিংহ। আর সেখানেই রাহুর কুদৃষ্টি পড়ায় আপনার সামাজিক সম্মান নিয়ে টানাটানি হতে পারে। এই সময়ে মেজাজ হারাবেন না। হঠকারী কোনও সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। শান্ত থাকলে তবেই পরিস্থিতি সামাল দিতে পারবেন।
Astrology Tips: তিন রাশির জাতক জাতিকারা রুপো থেকে দূরে থাকুন, অজান্তেই হতে পারে বিপদ
কন্যা রাশি: স্বাস্থ্য ও অর্থনীতি উভয় দিক থেকেই কন্যা রাশির সময়টা খুব একটা ভালো যাবে না। পুরনো কোনও রোগ নতুন করে মাথাচাড়া দিতে পারে। পাশাপাশি অযথা খরচ আপনার মাসিক খরচের হিসাবে গোলমাল হতে পারে। তাই আর্থিক লেনদেনের সময় চোখ-কান খোলা রাখুন। (Astrology)
বৃশ্চিক রাশি: আপনার জন্য বিপদ লুকিয়ে আছে ঘরের কোণেই। পারিবারিক অশান্তি বা আত্মীয়দের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া হতে পারে। যেকোনও কথা বলার সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। এছাড়া রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালানোর পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

