Site icon Hindustan News Point

Astrology Tips: দানেই পুণ্য, দানেই আত্মার শুদ্ধি! জেনে নিন হিন্দুধর্মে ‘দান উৎসবের’ বিশেষ মাহাত্ম্য

Astrology Tips

সনাতন হিন্দুধর্মে দানকে অত্যন্ত পবিত্র এবং মহৎ কাজ বলে মনে করা হয়। শুধু কাউকে কিছু দিয়ে সাহায্য করাই নয়, বরং নিজের অহংকার ত্যাগ করে নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে রয়েছে দানের আসল তাৎপর্য। হিন্দুশাস্ত্র অনুযায়ী, কোনও প্রতিদানের আশা না করে সঠিক সময়ে এবং শ্রদ্ধার সঙ্গে দান করলে পুণ্যলাভ হয় এবং আত্মার শুদ্ধিকরণ ঘটে। (Astrology Tips)

শাস্ত্রে বলা হয়েছে, দান শুধুমাত্র অর্থ বা বস্তু দেওয়া নয়। নিজের জ্ঞান, সামর্থ্য এবং সম্পদ অন্যের কল্যাণে উৎসর্গ করাও এক ধরনের পবিত্র দান। সনাতন ধর্ম অনুযায়ী, দান মূলত চার প্রকার— ক্ষুধার্তকে অন্নদান, অসুস্থকে ওষুধ দান, অজ্ঞানকে বিদ্যাদান এবং অসহায়কে অভয় দান। এছাড়াও বস্ত্রদান, লবণ দান, সপ্তধন দান এবং ব্রাহ্মণকে দক্ষিণা দানের কথাও উল্লেখ রয়েছে শাস্ত্রে।

অন্নদান

হিন্দুধর্মে অন্নদানকে সবচেয়ে বড় দান বা ‘মহাদান’ বলা হয়। কারণ, এর মাধ্যমে শুধু একজন মানুষের ক্ষুধাই মেটে না, জীবন ধারণের শক্তিও জোগায়। শাস্ত্র অনুযায়ী দেবী অন্নপূর্ণা খাদ্যের দেবী এবং তিনি দেবী পার্বতীরই এক রূপ। পুরাণ মতে, তিনিই ভগবান শিবকে অন্নদান করেছিলেন। সেই কারণেই খাদ্যকে সাধারণ বস্তু হিসেবে দেখা হয় না, বরং একে ঐশ্বরিক ও পবিত্র বলে মনে করা হয়। অন্নকে ব্রহ্মস্বরূপ ধরা হয় এবং ক্ষুধার্তকে অন্নদান করাকে সরাসরি ঈশ্বরের আরাধনার সমান বলা হয়েছে।ঋকবেদেও দানের গুরুত্বের কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, যিনি দরিদ্র মানুষকে খাদ্য ও অর্থ সাহায্য করেন, তিনিই প্রকৃত মহৎ ব্যক্তি। (Astrology Tips)

Hindu Devi: নিয়ম না জেনে করা যায় না পুজো, দেখতে হুবহু সরস্বতীর মতো, কে এই সবুজ বর্ণের দেবী?

বস্ত্রদান

অন্যদিকে, হিন্দুশাস্ত্রে বস্ত্রদানকেও অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। অনেকের বিশ্বাস, কাউকে বস্ত্রদান করলে চন্দ্রলোক কিংবা স্বর্গলোকে স্থান লাভ হয়। শুধু তাই নয়, বস্ত্রদান করলে জীবনের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, পারিবারিক উন্নতি ঘটে এবং দাতার মানসিক ও আধ্যাত্মিক বিকাশ হয় বলেও বিশ্বাস করা হয়।

বিশেষ করে কারও জন্ম বা মৃত্যুর পর বস্ত্রদান অত্যন্ত শুভ বলে ধরা হয়। এটি পাপমুক্তির সহায়ক বলেও মনে করেন অনেকে। শুক্রবার, অমাবস্যা অথবা পুজোর সময় বস্ত্রদান করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস রয়েছে। পাশাপাশি কোনও বিবাহিত মহিলাকে শাড়ি দান করা এবং তার সঙ্গে মঙ্গলসূত্র উপহার দেওয়াকেও অত্যন্ত মঙ্গলময় বলে মনে করা হয়। (Astrology Tips)


Exit mobile version