Site icon Hindustan News Point

স্বপ্নে বারবার গাড়ি দুর্ঘটনা দেখা কীসের ইঙ্গিত? জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র

Astrology Tips

ঘুমের মধ্যে হঠাৎ দেখলেন, গাড়ির ব্রেক কাজ করছে না। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গিয়ে ধাক্কা মারল একটি বড় গাছে। আবার কখনও দেখলেন, আচমকা আলো নিভে গিয়ে গাড়ি উল্টে পড়ে গেল গভীর গর্তে। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে অনেকেই আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বসেন। মনে ভয় জাগে- তবে কি বাস্তবেও কোনও বড় বিপদ আসতে চলেছে?

তবে জ্যোতিষশাস্ত্র এবং স্বপ্নবিজ্ঞান এই বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের স্বপ্ন কোনও অলৌকিক ভবিষ্যদ্বাণী নয়। বরং এগুলি মানুষের বর্তমান জীবনের মানসিক চাপ, উদ্বেগ এবং গ্রহ-নক্ষত্রের প্রভাবের সঙ্গে জড়িয়ে থাকে। (Astrology Tips)

জ্যোতিষবিদদের মতে, মানুষের অবচেতন মন অনেক সময় স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সংকেত দেয়। সেই সংকেতগুলিই আমাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা ও দুশ্চিন্তার প্রতিফলন হয়ে ওঠে।

আবার স্বপ্নবিজ্ঞান বলছে, যদি কেউ স্বপ্নে দেখেন যে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারছে, তবে তা শুভ লক্ষণ হিসেবে ধরা হয় না। শাস্ত্রমতে, এই স্বপ্ন তীব্র পারিবারিক অশান্তি বা কোনও গোপন পারিবারিক সমস্যার ইঙ্গিত দেয়। এমনও হতে পারে যে খুব শীঘ্রই পরিবারের কোনও সদস্যের সঙ্গে তাঁর মতবিরোধ বা বিবাদ সৃষ্টি হতে চলেছে।

নামের প্রথম অক্ষরেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি, আপনার নামের শুরুও কি এই অক্ষরগুলি দিয়ে?

আবার যদি স্বপ্নে দেখা যায় যে গাড়িতে কোনও প্রিয় মানুষ বা নিকটাত্মীয় বসে আছেন এবং সেই অবস্থায় দুর্ঘটনা ঘটেছে, তবে মনোবিদদের মতে এটি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রতীক। এর অর্থ হতে পারে, সেই মানুষটিকে নিয়ে আপনি গভীর উদ্বেগে রয়েছেন অথবা মনের অজান্তেই তাঁর প্রতি কোনও ক্ষোভ বা অভিমান জমে রয়েছে। (Astrology Tips)

বিশেষজ্ঞদের মতে, তাই বারবার এমন স্বপ্ন দেখলে অকারণে ভয় না পেয়ে নিজের মানসিক অবস্থা, পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত উদ্বেগের দিকে নজর দেওয়া প্রয়োজন। কারণ অনেক সময় স্বপ্ন ভবিষ্যতের বিপদের বার্তা নয়, বরং আমাদের মনের অজানা উদ্বেগেরই প্রতিচ্ছবি।


Exit mobile version