১৪৩৩ (১+১)=২ ] সন জ্যোতিষ (Horoscope) মতে বর্তমান বছরটি চন্দ্রগ্রহ দ্বারা পরিচালিত, বাংলা সনের বর্তমানে খানিক গুরুত্ব কমেছে, তবে জ্যোতিষ মতে বাংলা সনের গুরুত্ব অপরিসীম, বাংলা বর্ণমালার ৫১ টি বর্ণ এক-একটিতে পিঠের উল্লেখ করে।
মন আবেগ ভালোবাসা স্নেহ মমতা জনপ্রিয়তা এবং জলের তত্ত্বের প্রতীক এই চন্দ্রগ্রহ।
জ্যোতিষ (Horoscope) মতে চন্দ্রগ্রহকে মা হিসেবে মনে করা হয়, বর্তমান বছরটি কেমন যাবে তা আলোচনা করা হলো….
বর্তমান বছরটি শিশুদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তা থাকবে, সর্দি-কাশি জলবাহিত রোগের প্রাদুর্ভাব হবে।
মানসিক চিন্তা, মনের চঞ্চলতা, উদ্বেগ বাড়বে, দেশীয় প্রযুক্তিতে কিছুটা সাফল্য পাবে, যেমন নেভি জাহাজ প্রভৃতিতে।
সর্দি-কাশি, জলবাহিত রোগ, সংক্রমক রোগ প্রভৃতির প্রাদুর্ভাব হবে।
মানসিক চিন্তা মনের চঞ্চলতা, শরীরের টিউমার, জলভরা, রক্তচাপ প্রভৃতি দৃষ্ট হয়।
খেলাধুলা, বৈজ্ঞানিক নতুন প্রযুক্তিতে সাফল্য পাবে। ব্যবসায়ে প্রভৃতিতে সাফল্য পাবে। এরফলে নতুন দিক তৈরি হবে।
১৪৩৩ সন- বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত, সংখ্যাতত্ত্ব অনুসারে কেমন ফল লাভ পাবে, তা নিচে আলোচিত……।
১. মেষ রাশিঃ- বছরে প্রথম দিকটা ভালো যাবে। আর্থিক উন্নতি, পুরনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন। তবে মামলার ঝক্কি আছে। রাগের কারণে অশান্তি হতে পারে। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। বছরের শেষ দিকে বিয়ের যোগাযোগ আসতে পারে।
২. বৃষ রাশিঃ- আর্ট, গান-বাজনা এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বছরটি খুব ভালো। স্পেস সায়েন্স বা অটোমোবাইল সেক্টরে উন্নতির যোগ আছে। নতুন বাড়ি বা বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনও আঘাত বা দুর্ঘটনার যোগ আছে, তাই সাবধান থাকা জরুরি।
৩. মিথুন রাশিঃ- ভাগ্যে চড়াই-উতরাই থাকবে। কর্মক্ষেত্রের প্রথম দিকে ঝামেলা সৃষ্টি হতে পারে। ভ্রমণের যোগ আছে। নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে মা-এর শরীর বা স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে।
৪. কর্কট রাশিঃ- জাতক-জাতিকাদের শরীর ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। ঠগ বা প্রতারক থেকে সাবধান থাকা জরুরি। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। বিবাহে বিলম্ব হতে পারে। পুলিশ বা প্রতিরক্ষা বিভাগের কর্মরতদের জন্য ভালো সুযোগ আসবে।
৫. সিংহ রাশিঃ- পারিবারিক সমস্যার কারণে মনে চাপ থাকবে। চর্মরোগ বা হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। ব্যবসা-বাণিজ্যে উন্নতি এবং নতুন ভ্রমণের সুযোগ আসবে। তবে অযথা অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা আছে।
৬. কন্যা রাশিঃ- শিক্ষাক্ষেত্রে উন্নতির অবকাশ আছে। রিয়েল এস্টেট বা জমি সংক্রান্ত কাজে লাভ হবে। কারিগরি কাজে দক্ষতা বাড়বে। তবে প্রিয়জন বা বন্ধুর সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা আছে।
৭. তুলা রাশিঃ- শৌখিন কাজে খরচ বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। নতুন কোনও যোগাযোগ বা প্রেমের প্রস্তাব আসতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় বাড়তি মনোযোগ প্রয়োজন।
৮. বৃশ্চিক রাশিঃ- মানসিক পীড়া এবং ও বন্ধুদের থেকে প্রতারণার যোগ আছে। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি পেতে পারে। তবে ব্যয় কম হবে। বছরের শেষে কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা আছে।
৯. ধনু রাশিঃ- সরকারি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে উন্নতির যোগ আছে। নতুন গৃহ বা সম্পত্তি লাভ হতে পারে। সন্তানদের নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন। হঠাৎ রক্তপাত বা আঘাত থেকে সাবধান।
১০. মকর রাশিঃ- শারীরিক দিক থেকে পেটের সমস্যা বা কোমরের ব্যথায় কষ্ট পেতে পারেন। কথা বলার সময় সতর্ক থাকা উচিত, নতুবা পারিবারিক অশান্তি হতে পারে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে।
১১. কুম্ভ রাশিঃ- বিলাসিতা ও মিথ্যা কথা থেকে দূরে থাকা ভালো। বাবার সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে। তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। লিভারের বা পেটের সমস্যা বাড়তে পারে।
১২. মীন রাশিঃ- মানসিক চাপ বাড়বে এবং অশান্তি লেগে থাকতে পারে। শিক্ষার্থীদের জন্য বছরটি খুব একটা অনুকূল নয়। গোপন শত্রু থেকে সাবধানে থাকা প্রয়োজন। চিন্তাভাবনা করে কাজ করলে ভালো ফল পাবেন।

