১ লা বৈশাখ, ইংরাজির ১৫ এপ্রিল, বাংলার নতুন বছর শুরু হচ্ছে বুধবার দিয়ে। নতুন বছর শুরুর দিনটা কোন রাশি কেমন হবে, একনজরে দেখে নেওয়া যাক। (15th April Horoscope)
মেষ রাশি : বিলাসিতার কারণে একটু খরচা হবে। আত্মীয়দের সঙ্গে সুন্দর সময় কাটবে। মানসিকভাবে নানা চিন্তা আসতে পারে। চোখ এবং ঘাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। কিছু পাওনা আদায় হতে পারে।
বৃষ রাশি: আর্থিক ভাগ্য ভাল। সুন্দর কথাবার্তা বলে অন্যের মন জয় করতে পারবেন। আত্মীয়দের দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা। পার্টনারশিপের কোনও ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। রাগ কম করতে হবে। (15th April Horoscope)
মিথুন রাশি: সুস্থ থাকবেন। আত্মীয়দের সঙ্গে বিরোধ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আয় উন্নতি হচ্ছে। হঠাৎ কোনও প্রাপ্তি লাভ।
কর্কট রাশি : হঠাৎ কোনও আঘাতের যোগ রয়েছে। আর্থিক প্রতারণা থেকে সাবধান হওয়া দরকার। কর্মক্ষেত্র সাফল্য আসতে পারে। বাবার সঙ্গে মনোমালিন্য।
সিংহ রাশি: পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। ধর্মীয় কাজে মননিবেশ দরকার। আর্থিক দিক শুভদৃষ্টি হচ্ছে। মানসিক অশান্তি অতৃপ্তি কিছু ক্ষেত্রে থাকবে। হঠাৎ পায়ের আঘাত লাগার যোগ রয়েছে, সাবধানতা দরকার।
কন্যা রাশি : সাংসারিক কিছু অশান্তি তথা পার্টনারের সঙ্গে মনোমালিন্য। রাগের কারণে অশান্তি। কিডনির ব্যথায় কষ্ট পেতে পারেন। বিদ্যার্থী তথা শিক্ষকদের জন্য ভালো। (15th April Horoscope)
তুলা রাশি: রত্ন তথা বস্ত্র লাভ। ধর্মীয় কাজে মন্দিরে বহুক্ষণ কাটবে। অর্থ আগমন হতে পারে। কলাকুশলীদের জন্য বেশ ভালো সময়। রক্তচাপ নিয়ে একটু চিন্তা থাকবে।
বৃশ্চিক রাশি: বন্ধু হতে সাবধান থাকা উচিত। নতুন প্রেমের সুযোগ আসবেই। চাকরি ক্ষেত্রে সাফল্য। কর্মক্ষেত্রের শত্রুবৃদ্ধি। নতুন বীমা তৈরি হতে পারে।
ধনু রাশি : ব্যবসায়ীদের জন্য বেশ ভালো সময়। খাবারের ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন। কোনও বিষয়ে গর্ব হতে পারে। বাড়ি গাড়ির কেনার সুযোগ আসবে। হঠাৎ লাভ হতে পারে।
মকর রাশি: গৃহে নতুন অতিথিদের আগমন হতে পারে। শত্রু বৃদ্ধি যোগ রয়েছে। কীটপতঙ্গ থেকে সাবধান। কর্মক্ষেত্রে মধ্যমফল দেবে । বাহন ক্রয়ের জন্য খুব ভাল।
কুম্ভ রাশি : নেশার দ্রব্য থেকে সাবধান। কিছু বাজে কথাবার্তার কারণে অশান্তি হতে পারে। আত্মীয় বিরোধ। পড়াশুনো ক্ষেত্রে সাফল্য আসবে। সাংসারিক কিছু ঝামেলা থাকবে।
মীন : স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে । মানসিক উদ্বেগ, নার্ভের সমস্যায় কষ্ট পেতে পারেন। টাকা পয়সা আগমন ভালো হবে। গৃহআদি বিষয়ে কোনও কাজ শুরু হতে পারে। শত্রু বৃদ্ধির যোগ রয়েছে । অকারনে ব্যয় হওয়ার যোগ রয়েছে। ভ্রমণেরও যোগ রয়েছে।(15th April Horoscope)

