Site icon Hindustan News Point

Rashifal: কার হাতে লাভ, কার পায়ে কাঁটা? কাদের সময় ভালো, কাদের সাবধানে চলা উচিত? কী বলছে রাশিফল?

Rashifal 1

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। (Rashifal)

মেষঃ- স্বাস্থ্য অবহেলা করবেন না। ভাগ্যের ওপর ভরসা না করে নিজেই চেষ্টা করুন। টাকা বিনিয়োগের সময় একটু সতর্ক থাকুন, তাড়াহুড়ো করলে লাভ কম হতে পারে। (Rashifal)

বৃষঃ- শরীর আগের থেকে ভালো লাগতে পারে। তবে ব্যবসা বা বিনিয়োগে আজ খুব ভেবে সিদ্ধান্ত নিন। ঘরের চাপ থাকলেও মন শক্ত রাখুন, সময়টা আপনাকে শেখাবে। (Rashifal)

মিথুনঃ- আজ খেলাধুলা বা বাইরে ঘোরাঘুরি মন ভালো করবে। টাকা নিয়ে একটু টানাটানি হতে পারে আগের খরচের কারণে। বন্ধুদের সাহায্য আজ আপনার জন্য বড় ভরসা হবে। (Rashifal)

কর্কটঃ- স্বাস্থ্য সম্পর্কে সাবধান থাকা দরকার। যত তাড়াতাড়ি সমস্যা সামলাবেন, তত ভালো লাগবে। কিছু বাড়তি টাকা আসতে পারে। অপরিচিতদের থেকে দূরে থাকুন। (Rashifal)

সিংহঃ- আজ আনন্দ-ভ্রমণ বা খাওয়া-দাওয়া মুড ভালো রাখবে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। আপনার কথাবার্তা আর বুদ্ধির জোরে অনেককে নিজের পক্ষে আনতে পারবেন।

কন্যাঃ- আজ মনটা হালকা থাকবে। সন্তানের কারণে অর্থের দিক থেকে ভালো কিছু হতে পারে। আপনার শক্তি আর আত্মবিশ্বাস পারিবারিক ঝামেলা কমাতে সাহায্য করবে।(Rashifal)

তুলাঃ- অযথা দুশ্চিন্তা মাথা ভার করে দিতে পারে। পরিবারে কারও অসুস্থতা খরচ বাড়াতে পারে। শান্ত থেকে পরিস্থিতি সামলালে সমস্যা কম হবে। (Rashifal)

বৃশ্চিকঃ- দীর্ঘদিনের কোনো অসুবিধা থেকে মুক্তি মিলতে পারে। কমিশন বা অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের দিক থেকেও দিনটা বেশ রোমাঞ্চকর হতে পারে। (Rashifal)

ধনুঃ- আজ কারও পাশে দাঁড়ালে মানসিক শান্তি পাবেন। টাকা-পয়সার দিকে নজর দেওয়া জরুরি, না হলে অপ্রয়োজনীয় খরচ বাড়বে। ধীর স্থির হয়ে চললে দিনটা ভালো যাবে। (Rashifal)

মকরঃ- সাফল্য আসবে, কিন্তু শরীর ক্লান্ত লাগতে পারে। ধার করা টাকা থাকলে আজ ফেরত দিলে ভালো। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। (Rashifal)

কুম্ভঃ- মনের জোর একটু কমে যেতে পারে, তাই নিজেকে কাজে ব্যস্ত রাখুন। আয় বাড়ানোর সুযোগ খুঁজুন। পরিবারে কঠিন কথা না বলাই ভালো, প্রেমের জন্য দিনটা সুন্দর। (Rashifal)

মীনঃ- অতিরিক্ত চিন্তা আপনার সমস্যা বাড়াতে পারে। বুঝবেন অনেক ভয়ই আসলে অকারণ। টাকা আসতে পারে, তবে বন্ধুকে বেশি সুযোগ দিলে ক্ষতি হতে পারে। প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন। (Rashifal)


Exit mobile version