বৈদিক জ্যোতিষ অনুযায়ী ১২ টি রাশির ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব প্রতিদিনই বদলায়। তাই আজ কারও জীবনে আসে সাফল্য, কারও জন্য সতর্কতার বার্তা। আজ মহাশিবরাত্রিতে কী অপেক্ষা করছে আপনার জন্য? বলে দেবে আজকের রাশিফল
মেষ: ভাগ্যের উপর ভরসা না করে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। নিয়মিত ব্যায়াম শুরু করতে পারেন । নতুন বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না, লাভের আশা থাকলেও হিসেব করে এগোনই ভালো।
বৃষ: খেলাধুলা, যোগ ও ধ্যান উপকারী হবে। আগের করা অপ্রয়োজনীয় খরচের কারণে আর্থিক চাপে বাড়তে পারেন। তবে বন্ধুরা প্রত্যাশার চেয়েও বেশি সহায়তা করতে পারে।Rashifal
মিথুন: অসুস্থতা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বিনিয়োগে সতর্ক থাকা দরকার। পারিবারিক অশান্তিতে মনোযোগ নষ্ট হতে দেবেন না কারণ খারাপ সময় থেকেও শিক্ষা পেতে পারেন।
কর্কট: শারীরিক সমস্যা মন খারাপের কারণ হতে পারে, দ্রুত সমাধানের চেষ্টা করুন। বুদ্ধিমত্তার সঙ্গে চললে বাড়তি আয় হতে পারে। বন্ধু ও অচেনা মানুষের ব্যাপারে সতর্ক থাকাই শ্রেয়।
সিংহ: ভ্রমণ ও আনন্দে দিন ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বুদ্ধি ও ব্যক্তিত্ব দিয়ে অন্যদের প্রভাবিত করতে পারেন।
কন্যা: আজ হালকা ও প্রফুল্ল বোধ করবেন। সন্তানের মাধ্যমে আর্থিক সুখবর মিলতে পারে। আপনার উদ্যম ও ইতিবাচক মনোভাব ঘরের অশান্তি কমাতে পারে।
তুলা: অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন। শরীরের দিকে অতিরিক্ত নজর দেওয়ার প্রয়োজন হতে পারে। পরিবারের কারও অসুস্থতায় খরচ বাড়তে পারে।
বৃশ্চিক: দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে লাভ হতে পারে। প্রেমের জন্য শুভ দিন, প্রিয়জনের সঙ্গে বিশেষ সময় কাটালে ফল মিলতে পারে।
ধনু: কারও বিপদে সাহায্য করলে মানসিক শান্তি পেতে পারেন। আর্থিক স্থিতি বজায় রাখতে খরচের বিষয়ে সচেতন থাকাই ভালো। মোটের ওপর দিনটি ভালো কাটতে পারে।
মকর: মানসিক দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। আয় বাড়ানোর নতুন সুযোগ খুঁজতে পারেন। পরিবারে কঠোর আচরণ এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে অতিরিক্ত সময় দিয়ে দেখতে পারেন।
কুম্ভ: সাফল্য আসলেও ক্লান্তি অনুভব হতে পারে। ধার করা টাকা আজই শোধ করাই ভালো। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভালো সময় কাটবে।Rashifal
মীন: অযথা দুশ্চিন্তা করবেন না, ভয়কে জীবনের পথে বাধা হতে দেবেন না। বুদ্ধিমত্তা দেখালে অতিরিক্ত আয় হতে পারে। প্রেমে প্রতারণার সম্ভাবনা, সতর্ক থাকাই ভালো।

