বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।
মেষ: দুশ্চিন্তা কমিয়ে জীবন উপভোগ করা দরকার। খরচে সংযমী থাকতে হতে পারে। দাম্পত্য সম্পর্কে হস্তক্ষেপ এড়িয়ে চলাই ভালো।
বৃষ: কাজ ও ঘরের চাপ বাড়তে পারে। পরিবারের কারও স্বাস্থ্যে ব্যয় হতে পারে। বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দিতে হতে পারে। প্রেমজ জীবনে শূন্যতা অনুভূত হতে পারে।
মিথুন: মতভেদ ও উত্তেজনার মুখোমুখি হতে পারেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবার পরিকল্পনা হতে পারে সেক্ষেত্রে খরচে সাবধান থাকাই ভালো। পরিবারকে সময় দিতে পারেন।
কর্কট: স্বাস্থ্য নিয়ে সচেতন থাকাই শ্রেয়। অর্থাগমনে স্বস্তি মিলবে। কাজের চাপে পারিবারিক বিষয় অবহেলিত হতে পারে।
সিংহ: নতুন সুযোগ আর্থিক লাভ আনতে পারে। দাম্পত্য সম্পর্কে সংবেদনশীল হোন। সৃজনশীল কাজে কিছু বাধা আসতে পারে।(RASHIFAL)
কন্যা: স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত আয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমে অভিমান এড়িয়ে চলা ভালো। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে।
তুলা: ব্যক্তিত্বের জোরে সাফল্য আসতে পারে। জমি-বাড়ি সংক্রান্ত লাভের যোগ। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হতে পারে।
বৃশ্চিক: সামাজিকতা ও ভ্রমণে মন ভালো থাকবে। অর্থ সাশ্রয়ে সমস্যা হতে পারে। বিশ্বাসঘাতকতার আশঙ্কা রয়েছে।
ধনু: ব্যস্ততার মধ্যেও স্বাস্থ্য ভালো থাকবে। যন্ত্রপাতি মেরামতে খরচ হতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা দরকার।
মকর: রক্তচাপ সংক্রান্ত সমস্যা থাকলে সাবধানে থাকাই ভালো।আর্থিক দিক মজবুত থাকবে,উপার্জনের সুযোগ বাড়বে। পরিবার প্রত্যাশা পূরণ নাও করতে পারে।(RASHIFAL)
কুম্ভ: সদাচরণে আনন্দের মুহূর্ত আসবে। বিনিয়োগে সাবধানতা জরুরি। আবেগজনিত জটিলতা হতে পারে।
মীন: স্বাস্থ্যের অবহেলা ও মদ্যপান এড়িয়ে চলাই ভালো। অপ্রয়োজনীয় খরচ ও লোক থেকে দূরে থাকতে পারেন। পরিবারে কোন মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। সম্পর্কে কঠোরতা সমস্যা বাড়াতে পারে।

