Site icon Hindustan News Point

RASHIFAL: সপ্তাহের প্রথমদিন, আপনার রাশি অনুযায়ী কেমন কাটতে চলেছে?

astro

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। আজকের দিনে কোন রাশির ভাগ্যে কী রয়েছে, দেখে নেওয়া যাক –

মেষ: কাজ ও পারিবারিক চাপ মানসিক অস্থিরতা বাড়াতে পারে। পরিবারের কারও স্বাস্থ্যের জন্য খরচের সম্ভাবনা। প্রেম জীবনে সাময়িক শূন্যতা অনুভূত হলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে।

বৃষ: মানসিক চাপ এড়িয়ে চললে দিন ভালো কাটতে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। দাম্পত্য বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ অশান্তি ডেকে আনতে পারে। (RASHIFAL)

মিথুন: মতভেদ ও উত্তেজনার মুখে পড়তে পারেন। বন্ধুদের সঙ্গে সময় কাটালেও অর্থব্যয়ে সতর্ক থাকুন। পরিবারকে সময় দিলে সম্পর্ক মজবুত হবে।

কর্কট: স্বাস্থ্য সচেতনতা জরুরি। অর্থপ্রাপ্তির যোগ হতে পারে। কাজের চাপে পরিবারকে অবহেলা করতে হতে পারে। প্রিয় বন্ধুর অভাব অনুভূত হবে। (RASHIFAL)

সিংহ: উত্তেজনাপূর্ণ দিন হতে পারে।নতুন সুযোগ আর্থিক লাভ এনে দিতে পারে। দাম্পত্য সম্পর্কে সংযম জরুরি। সৃজনশীল পেশায় কিছু বাধার সম্ভাবনা।

কন্যা: স্বাস্থ্য দুর্বল থাকতে পারে, খাদ্যাভ্যাসে নজর দিন। অতিরিক্ত আয় হতে পারে। পরিবারে শুভ খবর আসার যোগ। প্রিয় মানুষকে অভিমানের কথা না বললেই ভালো। অফিসে চাপ বাড়তে পারে। (RASHIFAL)

তুলা: ব্যক্তিত্বের আকর্ষণে সবার নজর কাড়বেন। জমি বা সম্পত্তি বিক্রিতে লাভের সম্ভাবনা। পারিবারিক শান্তি বজায় রাখা জরুরি তার জন্য আপনার রাগকে দমন করার চেষ্টা করতে পারেন।

বৃশ্চিক: ভ্রমণ ও সামাজিক মেলামেশা আনন্দ দিতে পারে। অর্থ সঞ্চয়ে সমস্যা হলেও পরিস্থিতি দ্রুত বদলাবে। দ্রুত বাড়ির পরিবেশ পরিস্কার করতে হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে। ব্যক্তিগত সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু: ব্যস্ততার মধ্যেও স্বাস্থ্য ভালো থাকবে। বৈদ্যুতিন সামগ্রীতে খরচ হতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে সম্পর্ক দৃঢ় হতে পারে।

মকর: সহৃদয় আচরণ প্রশংসা কুড়োবে। বিনিয়োগে সতর্কতা প্রয়োজন। পরিবারে আনন্দময় পরিবেশ বজায় থাকবে। (RASHIFAL)

কুম্ভ: স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা এবং মদ্যপান এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় লোকজন এর পিছনে অর্থ ও সময় নষ্ট না করায় ভালো। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে রুক্ষতা এড়িয়ে চলুন।

মীন: রক্তচাপের রোগীদের স্বাস্থ্যের বিষয় সচেতন হলে ভালো। আর্থিক দিকে স্বস্তির সম্ভাবনা। আয় বৃদ্ধির সুযোগ মিলতে পারে। তবে পরিবারের প্রত্যাশা পূরণে কিছু চাপ অনুভূত হতে পারে। (RASHIFAL)

Exit mobile version