পশু-পাখিদের প্রতি ভালোবাসা কমবেশি আমাদের সকলেরই আছে। আমরা অনেকেই পাখিদের নিয়মিত নানা খাবার দিয়ে থাকি। বাস্তুশাস্ত্র বলছে কিছু বিশেষ দানাশস্য পাখিকে খাওয়ালে পাওয়া যাবে বিশেষ উপকার। জানেন কি সেই বিশেষ শস্য? (Vastu Shastra Tips)
কোন দানার কী উপকার?
- যদি কোনও কাজে সফলতা না পান, বুদ্ধিতে জট পাকিয়ে ধরে বা ব্যবসায় মন্দা দেখা দেয়, তবে পাখিদের রোজ ভেজানো মুগ ডাল বা সবুজ দানা খাওয়ান। এতে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং উপস্থিত বুদ্ধি বাড়ে।
- যাদের বিবাহের যোগ নেই বা ভাগ্য সহায় হচ্ছে না বলে মনে হয়, তারা পাখিদের ছোলা বা হলুদ রঙের শস্য দিতে শুরু করুন। বৃহস্পতি তুষ্ট হলে ভাগ্যোন্নতি নিশ্চিত।
- জীবনে হঠাৎ আসা বিপদ বা মানসিক অস্থিরতা কমাতে পাখিদের বাজরা বা সাত রকমের শস্য (সপ্তধান্য) মিশিয়ে খাওয়ানো যেতে পারে।
- শনির কুনজর এড়াতে কালো তিল বা সর্ষের তেল মাখানো রুটি পাখিদের দিন। এতে সংসারের ওপর থেকে অশুভ ছায়া সরে যায়।
- অফিস বা কর্মক্ষেত্রে পদোন্নতি চাইলে প্রতিদিন সূর্যোদয়ের পর পাখিদের গম খেতে দিন। এতে সম্মান ও প্রতিপত্তি দুই-ই বাড়ে। (Vastu Shastra Tips)
খাবার খাওয়ানোর সঠিক নিয়ম জানেন কি?
খাবার দেওয়ার ক্ষেত্রেও রয়েছে কিছু সূক্ষ্ম নিয়ম। শাস্ত্র বলছে, খাঁচায় বন্দি পাখিকে খাওয়ানোর চেয়ে মুক্ত পাখিকে খাওয়ানো অনেক বেশি শুভ। বন্দিপাখি আপনার ভাগ্যে নতুন বাধার সৃষ্টি করতে পারে। সবচেয়ে ভালো হয় যদি ভোরবেলা বা সূর্যোদয়ের ঠিক পরেই এই কাজটি সারতে পারেন।
খাবার দেওয়ার জন্য মাটির পাত্র ব্যবহার করা সবচেয়ে শুভ। শুধু খাবার দিলেই হবে না, পাশে একটি মাটির পাত্রে পরিষ্কার জলও রাখুন। জ্যোতিষ মতে, পাখিকে জল খাওয়ানো রাহু ও মঙ্গলের প্রকোপ কমানোর ম্যাজিক টোটকা। (Vastu Shastra Tips)
তবে মনে রাখবেন, খাবার যেন পরিষ্কার ও টাটকা হয়। পচা বা বাসি দানা দিলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে।

