পদ্মফুলকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই ফুলই হলো ধনদেবী মা লক্ষ্মীর আসন। বাস্তুবিদদের মতে, বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় পদ্মফুলের ছবি বা পেইন্টিং রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং দূর হতে পারে নেতিবাচক শক্তির প্রভাব। এমনকি সৌভাগ্যও ফিরতে পারে বলে বিশ্বাস করা হয়।
তবে শুধু পদ্মফুলের ছবি কিনে এনে ঘরের যে কোনও দেওয়ালে টাঙিয়ে দিলেই হবে না। বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে সঠিক দিকে এবং উপযুক্ত স্থানে ছবি রাখতে হবে। তা না হলে উপকারের বদলে বিপরীত ফলও হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। (Vastu Tips)
বাস্তুশাস্ত্রে গৃহের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির জন্য একাধিক উপায়ের উল্লেখ রয়েছে। তার মধ্যে অন্যতম সহজ এবং জনপ্রিয় উপায় হলো ঘরে পদ্মফুলের ছবি রাখা। এই ছবি শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, পাশাপাশি বাড়ির পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয়।
পদ্মফুলকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবেও ধরা হয়। তাই ঘরে পদ্মের ছবি রাখার অর্থ হলো ধনদেবীকে নিজের গৃহে আমন্ত্রণ জানানো। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক দৃঢ় হয় এবং মানসিক শান্তি বজায় থাকে। (Vastu Tips)
ভুলেও বাড়ির এই ৪ জায়গায় জ্বালাবেন না ধূপ-প্রদীপ, হতে পারে বিপদ
ঘরের কোন দিকে রাখবেন পদ্ম ফুলের ছবি?
- বাস্তু বিশেষজ্ঞদের মতে, পদ্মফুলের ছবি রাখার জন্য সবচেয়ে শুভ এবং উপযুক্ত দিক হলো বাড়ির উত্তর দিক। উত্তরমুখী দেওয়ালে এই ছবি টাঙানো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। কারণ, শাস্ত্রমতে উত্তর দিক হলো ধনদেবতা কুবেরের স্থান। সেই কারণে কুবেরের দিকে পদ্মফুলের ছবি রাখলে আর্থিক সমস্যা বা অর্থসংক্রান্ত বাধা দূর হতে পারে বলে বিশ্বাস।
- এছাড়াও ড্রয়িংরুম, বসার ঘর কিংবা বাড়ির প্রধান প্রবেশদ্বারের ঠিক সামনের দেওয়ালেও পদ্মফুলের পেইন্টিং লাগানো যেতে পারে। এতে বাড়িতে প্রবেশের সময় ইতিবাচক শক্তির অনুভূতি পাওয়া যায় বলে মনে করা হয়।
কোথায় রাখবেন না পদ্মের ছবি?
- তবে যেখানে-সেখানে এই পবিত্র ফুলের ছবি রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাথরুম বা শৌচাগারের আশপাশে কখনও পদ্মফুলের ছবি রাখা যাবে না। (Vastu Tips)
- একইভাবে শোবার ঘর বা বেডরুমেও এই ধরনের পেন্টিং না রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বেডরুম মূলত বিশ্রাম বা আরামের জায়গা। তাই সেখানে আধ্যাত্মিক শক্তি অথবা প্রতীকের ছবি রাখা বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে উপযুক্ত নয়।

