Site icon Hindustan News Point

আর 10 Minutes Delivery নয়, কেন্দ্রের হস্তক্ষেপে বদলাচ্ছে ডেলিভারি সংস্কৃতি

10 Minutes Delivery

ভারতে দ্রুততম ডেলিভারি সেবার অন্যতম স্লোগান ‘10 Minutes Delivery’ ব্র্যান্ডিং আর থাকছে না। কেন্দ্র সরকারের হস্তক্ষেপের পর কুইক কমার্স সংস্থা Blinkit তাদের বিজ্ঞাপন থেকে ‘10 Minutes Delivery’ কথাটি সরিয়ে দেবে। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে। তারা সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে। যেখানে জানায়, খুব কম সময়ের ডেলিভারি লক্ষ্য রাখলে কর্মীদের উপর বিপজ্জনক চাপ সৃষ্টি হতে পারে এবং তাদের সুরক্ষার ঝুঁকির মুখে পড়তে পারে।

কেন্দ্রের হস্তক্ষেপে মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জনপ্রিয় কুইক কমার্স সংস্থাগুলো—Blinkit, Swiggy, Zomato এবং Zepto—কে নির্দেশ দিয়েছেন ‘১০ মিনিটে ডেলিভারি’ টাইমলাইন সহ ব্র্যান্ডিং ও বিজ্ঞাপন থেকে সময়-ভিত্তিক প্রতিশ্রুতি তুলে নিতে।

Blinkit ইতিমধ্যেই তাদের অ্যাপ ও বিজ্ঞাপন থেকে ‘১০ মিনিটে’ ডেলিভারির দাবি সরিয়ে ফেলেছে এবং পরিবর্তে আরও সাধারণ প্রতিশ্রুতি যেমন “৩০,০০০+ প্রোডাক্ট আপনার দরজায় ডেলিভারি” ব্যবহার শুরু করেছে। অন্য কোম্পানিগুলিও শীঘ্রই একই পথে হাঁটবে।

এই পরিবর্তনের পিছনে অন্যতম কারণ হলো গত ডিসেম্বর মাসে কর্মীদের পক্ষ থেকে দেশব্যাপী হওয়া ধর্মঘট। ডেলিভারি কর্মীরা দাবি করেছিলেন, ১০ মিনিটের মতো অযৌক্তিক সময়সীমা তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করে এবং এর ফলে তাঁদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটে। তাদের এই প্রতিবাদ কেন্দ্র সরকারের নজরে আসে এবং কর্তারা দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগী হন।

বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু এক কোম্পানির ব্র্যান্ডিং পরিবর্তন নয়, বরং গিগ অর্থনীতিতে কর্মীদের সুরক্ষা ও অধিকারকে অগ্রাধিকার দেওয়ার দিকে একটি বড় পদক্ষেপ। কুইক কমার্সের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা যেন পিছিয়ে না পড়ে, সে দিকে নজর দিচ্ছে সরকার। এর ফলে ভবিষ্যতে অন্যান্য দ্রুত ডেলিভারি পরিষেবার ক্ষেত্রেও একই ধরণের পরিবর্তন আসতে পারে।

Exit mobile version