ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার এমটি সেট্টেবেলো (MT Settebello)-তে আমেরিকার সামরিক হামলার ঘটনায় নিখোঁজ হন তিন ভারতীয় নাবিক। (Indian Sailors Killed) তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করলেন কেন্দ্রীয় জাহাজ পরিবহণমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বৃহস্পতিবার তিনি জানান, হামলার পর থেকে নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের দেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকারের।
মঙ্গলবার গভীর রাতে ওমানের উপকূল সংলগ্ন গাল্ফ অব ওমান এলাকায় পালাউ-নিবন্ধিত তেলবাহী ট্যাঙ্কার এমটি সেট্টেবেলোর উপর হামলা চালায় আমেরিকান সেনাবাহিনী। জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয়। হামলার পর ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিলেন। (Indian Sailors Killed) পরে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত হয়।
“Efforts underway for repatriation of mortal remains of Indian sailors killed in US attack on ship off Oman.”
— News Arena India (@NewsArenaIndia) June 11, 2026
– MEA pic.twitter.com/63Z0o2ilGW
(Indian Sailors Killed) সামাজিক মাধ্যমে পোস্ট করে সর্বানন্দ সোনোয়াল বলেন, “এমটি সেট্টেবেলোতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার কথা জেনে গভীরভাবে ব্যথিত। নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত হয়েছে। এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। কেন্দ্রীয় সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সবরকম সহায়তা দেওয়া হবে।”
আরও পড়ুন: ইরানে জলসংকট! আমেরিকান বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ২ জলাধার, বিপাকে ২০ হাজার পরিবার
(Indian Sailors Killed) ঘটনার পর কূটনৈতিক স্তরেও তৎপর হয়েছে ভারত। বিদেশ মন্ত্রক (MEA) আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেসন মিকসকে তলব করে ঘটনার বিরুদ্ধে “কড়া প্রতিবাদ” জানিয়েছে। অতিরিক্ত সচিব (আমেরিকা বিভাগ) নাগরাজ নাইডু তাঁর সঙ্গে বৈঠক করে ভারতের উদ্বেগ ও অসন্তোষের কথা তুলে ধরেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, বাণিজ্যিক জাহাজের উপর এই হামলার নিন্দা করছে ভারত এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
আমেরিকান সেন্ট্রাল কমান্ড (CENTCOM)-এর দাবি, ইরান-সংক্রান্ত সামুদ্রিক অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ৯ ই জুন রাত ১১:১৪ মিনিট নাগাদ সেট্টেবেলোকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের অভিযোগ, জাহাজটি ইরানি তেল বহন করছিল এবং আমেরিকান বাহিনীর একাধিক নির্দেশ অমান্য করেছিল। এরপর একটি আমেরিকান যুদ্ধবিমান জাহাজটির ইঞ্জিন রুমে নির্ভুল অস্ত্র নিক্ষেপ করে। আমেরিকান প্রশাসনের বক্তব্য, এটি ছিল একটি “প্রিসিশন স্ট্রাইক” বা নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা।
It is deeply unfortunate to learn of the tragic incident aboard the Palau-flagged MT Settebello. Sadly, three Indian seafarers initially reported missing are now confirmed dead after bodies have been located and identified.
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) June 11, 2026
This is a profound loss to our maritime family. The…
অন্যদিকে, ভারত স্পষ্ট জানিয়েছে যে আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। হামলার পর ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালায়।
(Indian Sailors Killed) ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইরান উত্তেজনার আবহে বাণিজ্যিক জাহাজে হামলা এবং তাতে ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনা নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কেও অস্বস্তির পরিস্থিতি তৈরি করেছে। পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকার এবং নিহত নাবিকদের পরিবারকে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে অনিশ্চয়তা! গম্ভীরকে এড়িয়ে BCCI-র দ্বারস্থ সিনিয়র ক্রিকেটাররা

