Site icon Hindustan News Point

Jalandhar: সাতসকালে প্রকাশ্যে গুলিতে খুন AAP নেতা, এলাকায় চাঞ্চল্য

Jalandhar AAP Leader

সারা ভারত জুড়েই দুষ্কৃতীদের হাতে অস্ত্রের দাপট বাড়ছে। পুলিশি নজরদারি সত্ত্বেও থামছে না খুনোখুনি। শুক্রবার ভোরে পাঞ্জাবের জলন্ধরে শুটআউটে মৃত্যু হলো আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়ের। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। (Jalandhar)

ঘটনাটি ঘটেছে জলন্ধরের মডেল টাউন এলাকায়। শুক্রবার সকালে গুরুদ্বারে গিয়েছিলেন লাকি। সেখানকার পার্কিংয়ে গাড়ি রেখে ঘুরে দাঁড়াতেই আচমকা গুলিবৃষ্টি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সামনে থাকা একটি বাইক থেকে একের পর এক গুলি ছোড়া হয়। পাঁচটি গুলি লাগে নেতার শরীরে। (Jalandhar)

গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লাকি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, গুলি শরীরের বিভিন্ন অংশ ভেদ করে এমনভাবে ঢুকে গিয়েছিল যে তা বের করা কার্যত অসম্ভব ছিল। (Jalandhar)

জনবহুল এলাকায় প্রকাশ্যে এ ভাবে শুটআউট ঘিরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছে ঘটনার বিবরণ। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (Jalandhar)


Exit mobile version