Site icon Hindustan News Point

Agra Fraud Marriage: ‘৯০ লক্ষ দিলে তবেই সহবাস’, আজব দাবি কনের

Agra Fraud Marriage

সানাইয়ের সুর এক নিমেষে বদলে গেল বিষাদে। ফুলশয্যার রাতে ঘরে ঢুকতেই কনে দাবি করলেন ৯০ লক্ষ টাকা। টাকা না দিলে সহবাস নয়। কনের দাবি না মানায়,বাড়িশুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা । এমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের আগ্রার (Agra Fraud Marriage) জগদীশপুরা এলাকায়।

পারিবারিক সূত্রে খবর, বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান শেষে বর যখন ঘরে ঢোকেন, তখনই কনে সাফ জানিয়ে দেন, ঘনিষ্ঠ হতে গেলে আগে ৯০ লক্ষ টাকা দিতে হবে। বর রাজি না হওয়ায় শুরু হয় তুমুল অশান্তি। রাতেই শুরু হয় প্রবল হইচই। বরের বাড়ির লোকজন কনেকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনও সুরাহা মেলেনি। কনে নিজের অবস্থানে অনড় ছিলেন। সঙ্গে সঙ্গে হাথরাসে তার নিজের বাড়িতে খবরও দেন।

ওই রাতেই মধ্যেই কনের বাড়ির আত্মীয়স্বজনেরা সেখানে পৌঁছান। মেয়ের কথা শুনে তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ। বরের বাড়ির লোকজনের দাবি, কনের আত্মীয়রা বাড়ির পিএনজি গ্যাস পাইপলাইন ভেঙে দেন। যাতে গ্যাস লিক করে গোটা বাড়িতে আগুন ধরে যায়। এখানেই থেমে থাকেনি কনের বাড়ির তাণ্ডব। কিছুক্ষণ পরে সকলকে বাড়ির ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দেয় মেয়ের বাড়ির লোকজন। ছেলের পরিবারের অভিযোগ, তাঁদের ‘জ্যান্ত পুড়িয়ে’ মারার চেষ্টাও করা হয়। শেষে প্রতিবেশীদের সাহায্যে কোনওরকমে প্রাণ বাঁচান পরিবারের সদস্যরা।

ছেলের পরিবারের দাবি, কনে নিজেই স্বীকার করেছেন যে টাকার লোভেই তিনি বিয়েতে (Agra Fraud Marriage) রাজি হয়েছিলেন। দাবি পূরণ না হওয়ায় শাশুড়ির গয়না এবং বাড়ির দামী জিনিসপত্র নিয়ে তিনি বাপের বাড়ির লোকেদের সঙ্গে চম্পট দেন।

ছেলের পরিবারের তরফে আরও অভিযোগ, ঘটনার পর স্থানীয় পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। এরপর তাঁরা আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে এখন জগদীশপুরা থানায় কনে, তাঁর বাবা ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করতে পেরেছেন তারা। এই বিয়ের ঘটকালি যারা করেছিলেন, পুলিশ এখন তাঁদেরও খুঁজছে। ঘটনার পিছনে কোনও বড় জালিয়াতি চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


Exit mobile version