Site icon Hindustan News Point

Ajit Pawar Plane Crash: বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

ajit pawar plane crash

ভয়াবহ দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান।

মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে বারামতিতে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনাগ্রস্থ বিমানের ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার। বিমান যাত্রীদের কেউই বেঁচে নেই। জানা গিয়েছে, অজিত পাওয়ারের সঙ্গে বিমানটিতে আরও ৬ জন ছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারের কাজ। বিমান দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা। 

অজিত পাওয়ারের দল এনসিপি সূত্রে খবর,  ব্যক্তিগত এবং প্রশাসনিক কাজে বারামতিতে যাচ্ছিলেন তিনি। আজ বিকেলেই মুম্বই ফেরার কথা ছিল তাঁর।

 বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। এরপরেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর সেসব ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

বারামতি বিমানবন্দর সূত্রে খবর, অবতরণের সময় বিমানটি রানওয়ের একদম ধারে চলে যায়। তার পরেই  ভেঙে পড়ে বিমানটি। টুকরো টুকরো হওয়ার পরেই সেটিতে আগুন ধরে যায়। 

সূত্রের খবর, অবতরণের সময় পাইলটের সঙ্গে এটিসি-র যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। আর তখনই মাঠে বিকট শব্দে ভেঙে পড়ে বিমানটি। দৃশ্যমানতা কম থাকার কারণেই কী এই দু্র্ঘটনা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কোনও যান্ত্রিক ক্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।  

কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


Exit mobile version