শনিবার দুপুরে আচমকাই বহু মানুষের মোবাইলে বেজে ওঠে তীব্র অ্যালার্ম (Alert System) । ফোন সাইলেন্টে থাকলেও স্ক্রিন জুড়ে ভেসে ওঠে “Extremely Severe Alert” লেখা বার্তা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে। তবে চিন্তার কোনও কারণ ছিল না। কেন্দ্রীয় সরকারের নতুন জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষামূলক সম্প্রচারই ছিল এই বার্তা।
কেন্দ্র সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে নতুন “Cell Broadcast Alert System”, যা প্রাকৃতিক দুর্যোগ বা বড়সড় জনসুরক্ষা সংকটের সময় মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের ফোনে সতর্কবার্তা পৌঁছে দিতে সক্ষম। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই পরিষেবার সূচনা করেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সহযোগিতায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধানে এই ব্যবস্থা চালু হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, এই প্রযুক্তির মূল ভিত্তি হল “SACHET” প্ল্যাটফর্ম। এটি তৈরি করেছে সি-ডট। আন্তর্জাতিক “Common Alerting Protocol”-এর ভিত্তিতে তৈরি এই সিস্টেম ইতিমধ্যেই দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়েছে।
এতদিন দুর্যোগ সংক্রান্ত সতর্কতা মূলত এসএমএসের মাধ্যমে পাঠানো হতো। কিন্তু নতুন সেল ব্রডকাস্ট প্রযুক্তি অনেক বেশি কার্যকর। সাধারণ মেসেজের মতো এটি ইনবক্সে হারিয়ে যায় না। বরং ফোন সাইলেন্ট বা “Do Not Disturb” মোডে থাকলেও জোরালো অ্যালার্ম বাজিয়ে স্ক্রিনে সতর্কবার্তা দেখায়। ফলে ভূমিকম্প, সুনামি, বজ্রপাত, ঘূর্ণিঝড়, গ্যাস লিক বা রাসায়নিক দুর্ঘটনার মতো বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত মানুষকে সতর্ক করা সম্ভব হবে। (Alert System)
সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতিতে ১৯টিরও বেশি ভারতীয় ভাষায় প্রায় ১৩৪ বিলিয়নের বেশি সতর্কবার্তা পাঠানো হয়েছে। নতুন এই প্রযুক্তি চালু হওয়ার ফলে ভবিষ্যতে আরও দ্রুত এবং নির্ভুলভাবে দেশের কোটি কোটি মানুষের কাছে জরুরি বার্তা পৌঁছে দেওয়া যাবে। (Alert System)
ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী নিয়োগ বহাল, তৃণমূলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে: Alert System: হঠাৎ ফোনে তীব্র অ্যালার্ম! দেশজুড়ে কেন বেজে উঠল ‘Extremely Severe Alert’?
