Site icon Hindustan News Point

Alwar Car Fire: চলন্ত গাড়িতে আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু ৫ তীর্থযাত্রীর

Alwar Car Fire

জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল পাঁচ তীর্থযাত্রীর। রাজস্থানের আলওয়ার জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় (Alwar Car Fire)। গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। বুধবার গভীর রাতে মৌজপুর এলাকার কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা সবাই মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বৈষ্ণোদেবী দর্শন সেরে একটি সিএনজি চালিত গাড়িতে করে ফিরছিলেন ওই যাত্রীরা। রাতের অন্ধকারে আচমকাই চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।

আলওয়ারের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়াঙ্কা রঘুবংশী জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন তিন মহিলা, এক নাবালিকা এবং এক পুরুষ। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে কেবল দগ্ধ কঙ্কালসার দেহাবশেষ। মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।(Alwar Car Fire)

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। সিএনজি গাড়ি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের বেরিয়ে আসার সুযোগ মেলেনি।

তবে গাড়ির চালক বিনোদ কুমার মেহর কোনওক্রমে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। যদিও তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জয়পুরে স্থানান্তর করা হয়েছে।

(Alwar Car Fire) এই ঘটনার পর ফের একবার সিএনজি গাড়ির নিরাপত্তা এবং এক্সপ্রেসওয়েতে জরুরি উদ্ধার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Bengaluru: হাসপাতালের দেওয়াল ধসে ৮ মৃত্যু, বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনা: Alwar Car Fire: চলন্ত গাড়িতে আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু ৫ তীর্থযাত্রীর
Exit mobile version