---Advertisement---
lifezone nursing home

Audi Car: ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত বাবা সহ ৩

February 8, 2026 11:52 AM
---Advertisement---

সামনেই বড়ো ছেলের বিয়ে, তারই আনন্দে নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন বাবা। সঙ্গে ছোট ছেলে ও আত্মীয়। কিন্তু বাড়ির দুই কিলোমিটারের মধ্যে এসেও আর বাড়ি ফেরা হলো না তাদের। বেপরোয়া গাড়ির ধাক্কায় এক মুহূর্তে বিয়ের আনন্দ বদলে গেল শোকের আবহে।

ঘটনা ঘটে মধ্যপ্রদেশের রেওয়া-প্রায়াগরাজ জাতীয় সড়কের কোস্তা গ্রামের কাছে, শনি‍বার সন্ধ্যায় জাতীয় সড়কে একটি দ্রুতগতির অডি গাড়ি(Audi Car) পেছন থেকে ধাক্কা মারে ওই বাইকের। ফলে ঘটনাস্থলেই তিনজন আরোহীর মৃত্যু হয়। একই পরিবারে সদস্য ওই তিনজন, বিয়ের নিমন্ত্রণ কার্ড বিতরণ করতে বাইক নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু সেখানেই হলো বিপত্তি।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন ভাগবত বিশ্বকর্মা (৫৫), তাঁর ছেলে শিবম বিশ্বকর্মা এবং আত্মীয় শীতল বিশ্বকর্মা। আগামী ২৪ ফেব্রুয়ারি ভগবতের বড় ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে বাইকে করে বেরিয়েছিলেন ওই তিনজন।

পুলিশ জানিয়েছে, অডি (Audi Car)গাড়ির চালককে ঘটনাস্থলেই আটক করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির দ্রুত গতিই প্রধানত এই ভয়াবহ সংঘর্ষের কারণ। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিয়ের আনন্দ যে একমুহূর্তে শোকের ছায়ায় ঢেকে যাবে এমনটা কেউই আশা করেননি, তাই স্বভাবতই শোকের ছায়া পরিবার জুড়ে। কিন্তু এই ঘটনা ফের রাস্তায় বেপরোয়া দ্রুতগতির গাড়ির দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলছে। কোথায় নিরাপত্তা, কেন মানা হচ্ছে না গতিবিধি, প্রশাসনের গাফিলতির কথাও তুলছেন অনেকেই।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment