ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা বেঙ্গালুরুতে। শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ভোরে হস্কোটে এলাকায় এম সত্যওয়ারা গ্রামের কাছে স্যাটেলাইট টাউন রিং রোডে (STRR) একের পর এক গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। মৃতদের মধ্যে ৬ জনই কলেজ পড়ুয়া বলে জানিয়েছে পুলিশ। (Bangalore)
পুলিশ জানিয়েছে, ভোর ৫টা ১৫ থেকে সাড়ে পাঁচটার মধ্যে ডোব্বাসপেট-হস্কোটে রোডের সত্যওয়ারা এবং কাম্বালিপুরা গেটের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি Mahindra XUV 700 দ্রুতগতিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেটা গিয়ে প্রথমে ধাক্কা মারে একটি বাইকে, এর পর ট্রাকে ধাক্কা মারে। পরে একটি Maruti Brezza-ও ধাক্কা খায়। সব গাড়িই হস্কোটে থেকে দেবনহল্লির দিকে যাচ্ছিল। (Bangalore)
দ্রুত গতিতে চলা XUV 700 প্রথমে একটি বাইকে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাইকচালক ছিটকে পড়েন। তার পর ওই গাড়িটি সোজা গিয়ে ক্যান্টার ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রাকের পিছনের অংশ ভেঙে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে থাকা ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে সার্ভিস রোডে চলে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে XUV গাড়িটি চেনা যাচ্ছিল না। (Bangalore)
বাইক চালক নাম গগন, বয়স ২৬। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। নাইট শিফ্ট সেরে বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, XUV-তে থাকা ছ’জনেরই মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই একই কলেজের পড়ুয়া এবং গাড়ি নিয়ে রাইডে বেরিয়েছিলেন। মৃতদের মধ্যে ভারত (১৮, ফ্রেজার টাউন), অশ্বিন নায়ার (১৭, কোঠানুর) ছাড়াও ইথান জর্জ, আরহান শরিফ-সহ আরও কয়েক জন রয়েছেন। তবে এক জন পড়ুয়ার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। (Bangalore)
দুর্ঘটনার পর ট্রাকের ভাঙা অংশ রাস্তায় পড়ে থাকায় পিছন থেকে আসা Maruti Brezza-ও ধাক্কা খায়। তবে ওই গাড়ির যাত্রী এবং ট্রাকচালক আহত হলেও তাঁদের অবস্থা গুরুতর নয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও জরুরি পরিষেবা পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। XUV যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। (Bangalore)
দুর্ঘটনার জেরে ওই রাস্তায় প্রায় এক ঘণ্টার বেশি যান চলাচল ব্যাহত হয়। পরে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। সুলিবেলে থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। (Bangalore)

