Site icon Hindustan News Point

Bank Strike 2026: চলতি মাসে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

Bank Strike 2026

ছবিটি প্রতীকী (সৌজন্যে AI)


দেশজুড়ে আগামী ২৭ তারিখে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি (Bank Strike 2026)। এর জেরে রাজ্যেও টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সূত্রের খবর ২৫ জানুয়ারি ধর্মঘট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি।

ব্যাঙ্ক কর্মীদের দাবি, কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আপত্তি জানানো হচ্ছে। বেসরকারিকরণ, কর্মী সংকট, কাজের চাপ বৃদ্ধি, পুরনো পেনশন স্কিম চালু-সহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগঠনগুলির দাবি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হওয়ায় বাধ্য হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। (Bank Strike 2026)

ওই দিন ধর্মঘটের ধর্মঘট হল মহা বিপাকে পড়তে হবে গ্রাহকদের। তার আগের ও পরের দিনগুলি মিলিয়ে রাজ্যে মোট ৫ দিন ব্যাঙ্কে স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকতে পারে। এর মধ্যে ছুটি ও ধর্মঘট একসঙ্গে পড়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। নগদ টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফট, পাসবুক আপডেট-সহ একাধিক পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। (Bank Strike 2026)

বিশেষ করে বেতনভোগী কর্মী, পেনশনভোগী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে সমস্যার আশঙ্কা বেশি। অনেকেই ইতিমধ্যেই এটিএমে নগদের ঘাটতির আশঙ্কা করছেন। যদিও অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে বলে জানানো হয়েছে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় লেনদেন সেরে নেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ধর্মঘটের দিনগুলিতে জরুরি আর্থিক পরিকল্পনা করে চলার আবেদনও জানানো হয়েছে। (Bank Strike 2026)

এদিকে কেন্দ্র ও ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির মধ্যে শেষ মুহূর্তে কোনও আলোচনা হয় কি না, সেদিকেই নজর রয়েছে। আলোচনা সফল হলে ধর্মঘট প্রত্যাহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আপাতত ধর্মঘটের ঘোষণায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ।


Exit mobile version