ভারতে আবারও ‘Zombie Drug’-এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গেছে, বেঙ্গালুরুর বাগালুর এলাকায় একটি কলেজের কাছে রাস্তার ধারে এক যুবক পুরোপুরি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন। চারপাশের লোকজন তাঁর দিকে তাকিয়ে থাকলেও তিনি একদম নড়াচড়া করতে পারছেন না, কোনও প্রতিক্রিয়া ও দেখাচ্ছেন না। এই দৃশ্য দেখে নেটিজেনরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ভিডিয়োটি এক্স (সাবেক টুইটার)-এ ছড়িয়ে পড়তেই দাবি উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘জম্বি ড্রাগ’ নামে পরিচিত জাইলাজিন (Xylazine)-মিশ্রিত মাদক বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে। পোস্টে লেখা হয়েছে, “উদ্বেগজনক! মৃত্যু ডেকে আনা ‘জম্বি ড্রাগ’ (জাইলাজিন-মিশ্রিত পদার্থ) যা ব্যবহারকারীদের স্থির, ট্রান্সের মতো জম্বিতে পরিণত করে, এখন বেঙ্গালুরুতে ঢুকে পড়েছে। কলেজের কাছে বাগালুর থেকে আলার্মিং রিপোর্ট আসছে”।
২ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে ডেলিভারি বয়, ভারতে এবার ‘জম্বি ড্রাগ’ আতঙ্ক
তবে পুলিশের তরফে এটাকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে ওই যুবকের অবস্থার সঙ্গে মাদকের কোনও যোগ রয়েছে কিনা তা নিশ্চিত নয়। যুবকের পরিচয়ও জানা যায়নি এবং কী কারণে তিনি এমন স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, তা ও স্পষ্ট নয়।
এর কয়েকদিন আগে চণ্ডীগড়ে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানে সেক্টর ৩৩বি-তে এক ডেলিভারি কর্মী প্রায় দু’ঘণ্টা ধরে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেও ‘জম্বি ড্রাগ’-এর আশঙ্কা উঠেছিল, কিন্তু অফিসিয়ালভাবে কিছু নিশ্চিত হয়নি।
জাইলাজিন মূলত পশুদের শান্ত করার ওষুধ। মাদক ব্যবসায়ীরা এটি ফেন্টানিল বা হেরোইনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করে। এতে ব্যবহারকারী ঘণ্টার পর ঘণ্টা স্থির, অসাড় অবস্থায় থাকেন। অনেকে এটিকে ‘ট্র্যাঙ্ক’ বা ‘জম্বি ড্রাগ’ বলে ডাকেন।
নেটিজেনরা এই ভিডিয়ো দেখে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। একজন লিখেছেন, “এটা ভয়ঙ্কর।” আরেকজন বলেন, “আশা করি তিনি সাহায্য পাবেন। এটি একটি দুষ্টচক্র।” কেউ কেউ সতর্ক করে বলেছেন, “বাচ্চাদের খারাপ সঙ্গ থেকে দূরে রাখুন।” বেঙ্গালুরু পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। অভিভাবক ও যুব সমাজকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর। প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
🚨 Disturbing! The deadly ‘Zombie Drug’ (Xylazine-laced substance) 😱 that turns users into motionless, trance-like zombies 🧟♂️ has now entered Bengaluru.
— ಸನಾತನ (सनातन) (@sanatan_kannada) April 7, 2026
Alarming reports emerging from Baglur near Nitte College.
Parents, youth & police stay extremely alert! ⚠️ This is a serious… pic.twitter.com/54wJgxweLw

