Site icon Hindustan News Point

Big Relief For Flyers : আরও কমবে বিমান যাত্রার খরচ, বড় নির্দেশ কেন্দ্রের

Big Relief For Flyers

যাত্রীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফে বিমান সংস্থাগুলিকে (Big Relief For Flyers) কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশে বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত ৬০ শতাংশ আসন ফ্রি রাখতে হবে, যার অর্থ, বিমানে থাকা আসনের ৬০ শতাংশ আসনের জন্য কোনও টাকা দাবি করতে পারবে না সংস্থাগুলো। সম্প্রতি যাত্রীরা হিডেন চার্জের মতো বেশকিছু অভিযোগ আনছিলেন। তার ভিত্তিতেই এই পদক্ষেপ।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন একই টিকিটে ভ্রমণ করা যাত্রীদের একসঙ্গে বা সম্ভব হলে পাশাপাশি আসনে বসার ব্যবস্থা করে দেওয়া। পরিবার এবং দলগতভাবে ভ্রমণকারীদের জন্য এটি দীর্ঘদিনের উদ্বেগের বিষয় ছিল, যা নিয়ে প্রায়শই বিমান ওড়ার আগে যাত্রীদের সঙ্গে কর্মীদের তর্কাতর্কি হত।

DGCA এর পাশাপাশি বিমান দেরি হওয়া, বাতিল এবং বিমানে উঠতে না দেওয়ার ক্ষেত্রে যাত্রীদের অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে। পাশাপাশি তারা বিমান সংস্থাগুলোকে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বুকিং প্ল্যাটফর্ম এবং বিমানবন্দরের কাউন্টারগুলোতে এই অধিকারগুলো স্পষ্টভাবে দেখানোর নির্দেশ দিয়েছে।

বিমান সংস্থাগুলিকে (Big Relief For Flyers) খেলাধুলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র এবং পোষ্য পরিবহনের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল—অসামঞ্জস্যপূর্ণ নিয়মকানুন এবং অতিরিক্ত মাশুল সংক্রান্ত যাত্রীদের ঘনঘন অভিযোগগুলোর সুরাহা করা। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই নিয়মগুলি অবশ্যই নিরাপত্তা ও পরিচালনগত প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে; তবে তা যাত্রীবান্ধব ও সহজবোধ্য উপায়ে যাত্রীদের কাছে উপস্থাপন করতে হবে। এছাড়া, যাত্রীদের অধিকার সংক্রান্ত তথ্য আঞ্চলিক ভাষায় প্রচার করার জন্যও বিমান সংস্থাগুলোকে অনুরোধ জানানো হয়েছে, যাতে সকলের কাছে এই তথ্য পৌঁছানো সহজ হয়।

বেশ কিছু এয়ারলাইন্স টিকিট বুকিংয়ের পর কিংবা ‘ওয়েব চেক-ইন’-এর সময় পছন্দের আসন নির্বাচনের জন্য অতিরিক্ত ফি ধার্য করত। নতুন এই নির্দেশনার মাধ্যমে সেই কাজগুলো বন্ধ করা এবং যাত্রীদের জন্য “ন্যায্য সুযোগ” নিশ্চিত করার চেষ্টা চালানো হয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ারলাইনগুলোকে আরও নির্দেশ দিয়েছে যেন একই PNR (বুকিং রেফারেন্স নম্বর)-এর অধীনে ভ্রমণকারী যাত্রীদের একসঙ্গে বসানোর ব্যবস্থা করা হয়—যার ফলে তাঁরা যেন একসঙ্গে বসতে পারেন। আশা করা হচ্ছে, এই পদক্ষেপটি সেইসব পরিবার ও দলের জন্য স্বস্তি বয়ে আনবে, যাদের প্রায়শই একে অপরের পাশের আসন নিশ্চিত করার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হত।


Exit mobile version