Site icon Hindustan News Point

Bihar CM Takes Oath: বিহারে নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর শপথ, বিজেপির নেতৃত্বে সরকার

Bihar CM Takes Oath

বলা যেতে পারে বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। বিজেপির নেতৃত্বে সরকার গঠন, সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়ে পদত্যাগ করায় তাঁর জায়গায় এলেন সম্রাট চৌধুরী। এর আগে তিনি নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

বুধবার, রাজ্যের রাজ্যপালের সৈয়দ আতা হাসনাইনের উপস্থিতিতেই শপথ নেন সম্রাট চৌধুরী। তাঁর সঙ্গে মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্যও শপথ গ্রহণ করেন। বিহারে বিজেপির সরকার গঠনকে ঐতিহাসিক ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এর আগে কখনও এককভাবে এই দল বিহারে সরকার গড়তে পারেনি। নতুন সরকার গঠনের অংশ হিসেবে জনতা দল (ইউনাইটেড)-এর নেতা বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরী উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। (Bihar CM Takes Oath)

এদিন শপথ নেওয়ার পর সম্রাট চৌধুরী বলেন, রাজ্যের উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের স্বার্থে কাজ করাই সরকারের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি তিনি জানান, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলার দিকে বিশেষ নজর দেওয়া হবে। বিজেপি নেতৃত্বের তরফেও এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, বিহারের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন, আর সেই বিশ্বাস রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

অন্যদিকে, বিরোধী দলগুলো এই সরকার গঠন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, রাজনৈতিক সমীকরণের জোরেই এই সরকার তৈরি হয়েছে। তবে বিজেপির তরফে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, এটি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়েছে। (Bihar CM Takes Oath)

Bihar Labours: বন্দি করে চলত অত্যাচার, অমানবিক ঘটনা বিহারে

কে এই সম্রাট চৌধুরী, রাজনৈতিক জীবন ঠিক কেমন ছিল?

একনজরে সম্রাট চৌধুরীর রাজনৈতিক জীবন


Exit mobile version