মুম্বইয়ের BMC-র কমিশনার পদে, নিযুক্ত হলেন IAS অশ্বিনী ভিড়ে। মাত্র ৫৫ বছর বয়সে দেশের সবচেয়ে ধনী এবং প্রথম মহিলা হিসাবে কমিশনার পদে নিযুক্ত হলেন তিনি। শুধু BMC (BMC Commissioner Ashwini Bhide) কমিশনার নয়, অতীতে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পালক। জেনে নিন তাঁর ব্যাপারে।
১৯৯৫ ব্যাচের মহারাষ্ট্র ক্যাডার থেকে IAS অফিসার হন অশ্বিনী ভিড়ে (Ashwini Bhide)। তিনি মুম্বই মেট্রোর সাফল্যের পিছনে প্রধান কারিগর। মুম্বইয়ের প্রথম সম্পূর্ণ ভূগর্ভস্থ মেট্রো প্রকল্পের দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলানোর কারণে তিনি “মেট্রো ওম্যান” নামে সকলের কাছে পরিচিত।
বর্তমান পুর কমিশনার ভূষণ গাগরানি মঙ্গলবার তার অবসরের কথা প্রকাশ্যে আসতেই এই পদের জন্য অশ্বিনী ভিড়ের নাম প্রকাশ্যে আসে। তবে তার এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১৫ সালে মুম্বাই মেট্রো রেল কর্পোরেশনের (MMRC) ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসেবে অশ্বিনী ভিড়ে ৩৩.৫ কিলোমিটার দীর্ঘ কোলাবা-বান্দ্রা-এসইপিজেড (SEEPZ) মেট্রো প্রকল্পের দায়িত্ব নেন।
আরে কলোনিতে (Aarey Colony) কারশেড নির্মাণ সংক্রান্ত পরিবেশগত বিতর্ক থেকে শুরু করে এক সময় ভূমি অধিগ্রহণ এবং রাজনৈতিক মতবিরোধের মতো অত্যন্ত কঠিন পরিস্থিতি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন।
২০২০ সালে সরকার পরিবর্তনের সময়ে তাঁকে সরানো হলেও, পরে ২০২২ সালে এবং পরবর্তী সময়েও তিনি মেট্রো প্রকল্পের বিশেষ আস্থাভাজন অফিসার হিসেবে কাজ চালিয়ে যান। বর্তমানে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
চলতি বছরেই ১৫ জানুয়ারি বৃহন্মুম্বইয়ে ভোটগ্রহণ হয়। ১৬ জানুয়ারি ফলপ্রকাশ হয়। এই পুরভোটে ২২৭ আসনের মধ্যে ১১৮টি আসনে জয় লাভ করেছে বিজেপি ও একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা জোট (BMC Commissioner Ashwini Bhide)। ৬৫টি আসনে জয়ী হয় উদ্ধবের ঠাকরের নেতৃত্বাধীন দল (ইউবিটি)।

