প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে ভাই। এবার সেই ভাইয়ের মুক্তির দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কাতর অনুরোধ বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির। তাঁর ভাই, অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত কুমার জেটলি গত ১৮ মাসেরও বেশি সময় ধরে UAE-র একটি কারাগারে বন্দি রয়েছেন বলে দাবি।
দীর্ঘ ওঠাপড়ার মধ্যে দিয়ে কেটেছে অভিনেত্রীর জীবন। নানান সময়ে সে সব কথা মিডিয়াতে প্রকাশ পেয়েছে। তবে এবার ব্যক্তিগত জীবন নয়, ভাইয়কে দেশে ফেরাতে মরিয়া সেলিনা। সামাজিকমাধ্যমে এক আবেগঘন বার্তায় সেলিনা জানান, তাঁর ভাই একজন প্রাক্তন ভারতীয় সেনা অফিসার যিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে আরবে বন্দি হন এবং এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও স্পষ্ট অভিযোগ নেই বা বিচার প্রক্রিয়াও শুরু হয়নি। অভিনেত্রীর দাবি, কোনও লিখিত চার্জশিট ছাড়াই দীর্ঘদিন ধরে তাঁকে আটক করে রাখা হয়েছে। Celina Jaitley’s request
সেলিনা বলেন, ‘একজন সৈনিক যিনি দেশের সেবায় জীবন উৎসর্গ করেছেন, তাঁকে এভাবে বন্দি করে রাখা অত্যন্ত যন্ত্রণাদায়ক।’ একজন দিদি হিসেবে তিনি আমার ভাইকে দেশে ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত লড়াই করবেন বলেও জানান। তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন, তাঁকে যেন দয়া করে দেশে ফিরিয়ে আনা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত সংযুক্ত আরব আমিরশাহির একটি আইনি সংস্থাকে বিক্রান্ত জেটলির হয়ে আইনি লড়াই করার অনুমতি দিয়েছে এবং বিদেশ মন্ত্রককে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দিয়েছে। ফলে তাঁর পরিবার নতুন করে আশার আলো দেখছে।
বর্তমানে দিদি সেলিনা দেশবাসী ও সরকারের সহানুভূতি ও সমর্থনের দিকে তাকিয়ে আছেন। তাঁর বিশ্বাস, দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। Celina Jaitley’s request











