Site icon Hindustan News Point

আরও বড় বিপদ! Telegram-কে ১৫ দিনের ডেডলাইন বেঁধে দিল কেন্দ্র

Telegram

সম্প্রতি নিট পরীক্ষায় প্রশ্নফাঁস বিতর্কে নাম জড়িয়েছিল। এবার পাইরেসি রুখতে টেলিগ্রামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মেসেজিং অ্যাপ Telegram-কে পাইরেটেড সিনেমা ও ওয়েব সিরিজের কন্টেন্ট সরানোর নির্দেশ দিল কেন্দ্র। ১৫ দিনে কন্টেন্ট সরানোর নির্দেশ দেওয়া হলো (Telegram)।

সূত্রের খবর, নোটিশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এই ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন পাইরেটেড সিনেমা ও ওয়েব সিরিজ ছড়িয়ে দিচ্ছে কিছু ব্যক্তি। কপিরাইট লঙ্ঘনকারী চ্যানেলগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে। ১৫ দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৩ হাজার ১৪২টি টেলিগ্রাম চ্যানেল চিহ্নিত করেছে (Telegram)।

নোটিশে আরও বলা হয়েছে, টেলিগ্রাম যেন তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পাইরেটেড সিনেমা ও ওটিটি (OTT) কন্টেন্ট ছড়ানোর ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, কপিরাইট শুধু একটি দেওয়ানি আইন লঙ্ঘনই করাই নয়, বরং ‘কপিরাইট আইন ১৯৫৭’ এবং ‘সিনেমাটোগ্রাফ আইন ১৯৫২’-এর অধীনে এটি একটি ফৌজদারি অপরাধও বটে। উল্লেখ্য, NEET-এর রি-এক্সামের সময় প্রশ্নপত্র ফাঁস রোধ করতে সতর্কতামূলক ব্যবস্থা নেয় কেন্দ্র। সেই সময়ে ভারতে টেলিগ্রামকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ‘আইটি অ্যাক্ট ২০০০’ এবং ‘আইটি রুলস ২০২১’-এর আওতায় এই ম্যাসেজিং প্ল্যাটফর্মটিকে নোটিশ দেওয়া হয়েছে। টেলিগ্রামকে কপিরাইট লঙ্ঘনকারী কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালনে আরও কঠোর হতে বলা হয়েছে।

স্বামীকে খুন করে বাথরুমের মেঝের নিচে পুঁতে রাখার অভিযোগে গ্রেফতার স্ত্রী, ৪৫ দিন পর দেহ উদ্ধার

সম্প্রতি মেটার বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের পরই টেলিগ্রামকে এই নোটিশ পাঠানো হলো। বুধবার, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক (MeitY) হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচার নিয়ে প্রশ্ন তুলে মেটাকে নোটিশ পাঠায় কেন্দ্র। অন্যদিকে ইনস্টাগ্রামের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।


Exit mobile version