---Advertisement---
lifezone nursing home

Crime News: প্রতিবেশির কটূক্তি, বিয়ের আগে আত্মঘাতী মা-মেয়ে

February 9, 2026 1:56 PM
Crime News
---Advertisement---

বিয়ের তোড়জোড় চলছিল বাড়িতে। জীবনের নতুন অধ্যায় শুরুর স্বপ্ন ছিল কনের চোখে। কিন্তু কর্নাটকের মান্ডিয়া জেলার সেই আনন্দের আবহে নেমে এলো শোকের ছায়া। একইসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিলেন কনে ও তাঁর মা। শকুন্তলা দেবী (৪৬) বিগত কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন মেয়ে প্রিয়াঙ্কার (১৯) বিয়ে নিয়ে। বিয়ের প্রস্তুতি চলছিল জোর কদমে। ঘরে ছিল উৎসবের আমেজ। কিন্তু সেই উৎসবই মুহূর্তে পরিণত হয় শোক সভায়।

crime news 1

পুলিশ সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই এক প্রতিবেশী মা ও মেয়েকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিলেন। যার কারণে তীব্র মানসিক চাপে ভুগছিলেন তাঁরা। বিয়ের প্রস্তুতির সময় এই হুমকির পরিমাণ আরও বেড়ে যায়। তার জেরেই এই মারাত্মক পথটি বেছে নেন শকুন্তলা দেবী ও প্রিয়াঙ্কা।

তবে হুমকির কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
থানায় দায়ের করা হয়েছে মামলা। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

মান্ডিয়া জেলার পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ইতিমধ্যেই মৃতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এই ঘটনার পেছনের আসল কারণটি খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment