রবিবার গভীর রাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি বিমান। ঘটনাটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Delhi Airport) । জুরিখগামী সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস A330-300 বিমানের ইঞ্জিনে আচমকা ত্রুটি দেখা দেওয়ায় টেক-অফের ঠিক আগে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। রানওয়েতে ধোঁয়া দেখা যাওয়ার পাশাপাশি ল্যান্ডিং গিয়ারের কাছে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এক পর জরুরি ভিত্তিতে যাত্রী ও ক্রুদের নামিয়ে আনা হয়। ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
এয়ারলাইন্স সূত্রে জানা গিয়েছে, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ‘LX147’ (অপারেশনাল কোড SWR146) ফ্লাইটটি দিল্লি থেকে সুইৎজারল্যান্ডের জুরিখে যাওয়ার কথা ছিল। বিমানটিতে মোট ২২৮ জন যাত্রী, চারজন শিশু ও ক্রু ছিলেন। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে এই বিমানটি জুরিখ থেকে দিল্লিতে পৌঁছেছিল। নির্ধারিত সময় অনুযায়ী রবিবার রাত ১টার কিছু পরে ফের জুরিখের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি চলছিল।
(Delhi Airport) রাত প্রায় ১টা ২৭ মিনিট নাগাদ রানওয়ে ২৮ থেকে বিমানটি উড়ানের জন্য গতি বাড়াতে শুরু করে। সেই সময় পাইলট ক্যাপ্টেন গুইয়ের্মো ম্যাক্সিমিলিয়ানো মুলেট একটি ইঞ্জিনে গুরুতর ত্রুটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান যে বিমানটির একটি ইঞ্জিন বিকল হয়েছে এবং তিনি ‘রিজেক্টেড টেক-অফ’ করছেন। সেই সময় বিমানটির গতি ছিল প্রায় ১০৬ নটস।
Donald Trump: ‘অনেক সময় নষ্ট হয়েছে’! আচমকাই পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, শান্তি আলোচনায় অনিচ্ছুক?: Delhi Airport: উড়ানের আগেই ল্যান্ডিং গিয়ারে আগুন, অল্পের জন্য বিপদ এড়াল দিল্লি-জুরিখ বিমান, আহত ৬(Delhi Airport) এরপরই দিল্লি বিমানবন্দরে ১টা ৩৫ নাগাদ ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়। ২৮ নম্বর রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের গাড়ি, ক্র্যাশ ফায়ার টেন্ডার ও উদ্ধারকারী দল। বিমানবন্দর সূত্রে দাবি, বিমানের বাম দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং ডানদিকের ল্যান্ডিং গিয়ারের কাছেও আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল। যদিও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় যাত্রীদের তড়িঘড়ি জরুরি স্লাইড দিয়ে নামানো হয়। আতঙ্কে অনেক যাত্রী চিৎকার শুরু করেন বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি। কয়েকজন যাত্রী স্লাইড ব্যবহার করতে না পারায় তাঁদের জন্য বিশেষ সিঁড়ির ব্যবস্থা করা হয়। এই উদ্ধার কাজের সময়ে কমপক্ষে ৬ জন যাত্রী সামান্য আহত হন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।(Delhi Airport)
সুইস এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, “এই ঘটনা প্রত্যেকের জন্যই অত্যন্ত মানসিক চাপের। আমাদের স্থানীয় টিম যাত্রীদের পাশে রয়েছে এবং তাঁদের পুনরায় ভ্রমণ, হোটেল ও অন্যান্য ব্যবস্থার কাজ চলছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, সমস্ত নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে কার্যকর করা হয়েছে এবং এই ঘটনার জেরে বিমানবন্দরের সামগ্রিক পরিষেবায় বড় কোনও প্রভাব পড়েনি।
ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সুইস এয়ারলাইন্সের প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল দিল্লিতে এসে বিমানটি খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।
Money Recover: ভোটের আগে সুন্দরবনে টাকার পাহাড়! ব্যাগ খুলতেই মিলল বান্ডিল বান্ডিল নোট: Delhi Airport: উড়ানের আগেই ল্যান্ডিং গিয়ারে আগুন, অল্পের জন্য বিপদ এড়াল দিল্লি-জুরিখ বিমান, আহত ৬
