Site icon Hindustan News Point

Delhi Bike Rider’s Death: নয়ডার পরে এবার দিল্লি, রাস্তার গর্তে পড়ে মৃত্যু বাইক আরোহীর

delhi bike riders death

নয়ডার টেকি অভিষেকের মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। এ বার একই ঘটনা ঘটল দিল্লিতে। রাস্তার উপর খোঁড়া বড় গর্তে পড়ে মৃত্যু হলো এক বাইক আরোহীর। শুক্রবার সকালে দিল্লির জনকপুরী এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, মৃত ব্যক্তির দেহ তাঁর Apache RTR 200 বাইকের পাশে গর্তের তলায় পড়ে রয়েছে। যুবকের মাথায় হেলমেট, গায়ে রাইডিং জ্যাকেট ও গ্লাভস ও ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গর্তটি দিল্লি জল বোর্ডের কাজের জন্য খোঁড়া হয়েছিল, কিন্তু সাবধানতার জন্য যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহষ্পতিবার রাতের অন্ধকারে ওই গর্তে পড়ে গিয়েই মৃত্যু হয় যুবকের। Delhi Bike Rider’s Death

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কমল। পেশায় একজন ব্যাঙ্ককর্মী। গতকাল রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। পরিবারকে জানিয়েছিলেন তিনি জনকপুরী ডিসট্রিক্ট সেন্টার এলাকায় রয়েছেন। পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি পরিবারের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বিভিন্ন থানায় ঘুরেছেন, খোঁজ মেলেনি। পরে পুলিশ পরিবারকে জানায় যে কমলকে ওই গর্তের মধ্যে তাঁর বাইকের পাশে উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় রাজধানীর রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে। এলাকাবাসীর অভিযোগ, যে গর্তটির কাছে পর্যাপ্ত ব্যারিয়ার, সতর্কতামূলক চিহ্ন বা আলো ছিল না। দিল্লি সরকারকে কটাক্ষ করে আম আদমি পার্টির নেতা ও প্রাক্তন বিধায়ক সৌরভ ভরদ্বাজ এক্স-এ লিখেছেন, ‘অবাক করা ঘটনা, একজন নিরীহ বাইক আরোহী রাস্তার গভীর গর্তে পড়ে যান, আটকে পড়েন, সারারাত সেখানেই পড়ে থাকেন এবং মারা যান। দিল্লির বিজেপি সরকার নয়ডার ঘটনা থেকে কিছুই শেখেনি। তারা প্রতিদিন শুধু মিথ্যা বলেই চলেছে।’

উল্লেখ্য গতমাসেও নয়ডার সেক্টর ১৫০-তে রাস্তার পাশে বহুতলের জন্য খোঁড়া গর্তে পড়ে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার মৃত্যুর ঘটনা আলোচনায় এসেছিল, এরপর দিল্লির এই ঘটনা আবার সেই ভয়াবহ স্মৃতির কথা মনে করাল। Delhi Bike Rider’s Death

প্রাথমিকভাবে পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার রাতে ঠিক কী পরিস্থিতি ছিল, কেন সংশ্লিষ্ট এলাকায় যথাযথ নিরাপত্তা বা সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে।


Exit mobile version