Site icon Hindustan News Point

Delhi Pollution: ৫০ টাকায় বিক্রি হচ্ছে পাহাড়ের তাজা হাওয়া, কিনবেন নাকি?

Delhi Pollution

দূষণের ফলে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে উঠেছে দিল্লিবাসীর (Delhi Pollution)। কিন্তু আর নয়, এবার পাহাড়ের ফ্রেস এয়ার পৌঁছে যাবে আপনার ঘরে। তাও মাত্র ৫০ টাকায়। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কী সেই ফ্রেস এয়ার?

এ এক অভিনব চেষ্টা। এই চেষ্টা কতটা কার্যকরি তা নিয়ে বিতর্ক থাকলেও চেষ্টাটা শুরু হয়েছে। দূষণের শহর থেকে পালিয়ে দুটো দিন তাজা বাতাসে নিঃশ্বাস নিতে পাহাড়ে বেড়াতে যায় মানুষ। দার্জিলিং, সিমলা, উটি কী ধর্মশালার মতো হিল স্টেশনের বিশুদ্ধ বাতাস যদি দূষণের শহরেই মেলে! সম্প্রতি এমন এক অবিশ্বাস্য ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, দিল্লি শহরে বিক্রি হচ্ছে পাহাড়ের অর্থাৎ হিমাচলের হিল স্টেশন ধর্মশালার তাজা বাতাস। এক কৌটো পাহাড়ি হাওয়ার দাম নাকি ৫০ টাকা! ভিডিয়ো দেখে সকলেই অবাক। অবশ্য বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন অনেকেই। এক্স হ্যান্ডেল ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেখানে দেখা গিয়েছে, কীভাবে ধর্মশালার পাহাড়ি এলাকায় পলিথিনের প্যাকেটে তাজা হাওয়া ভরা হচ্ছে। এরপর সেটিকে প্লাস্টিকের একটি জারে রাখা হচ্ছে। একটি পাম্পিং পদ্ধতিতে ওই হাওয়া আপনি চোখেমুখে নিতে পারেন।

ভিডিয়োটি এক সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারের। সে এরকম আজব কাজ করে থাকে। সে সম্প্রতি পাহাড়ে ঘুরতে যায়। সেখানে গিয়ে একদম পাহাড়ের (Delhi Pollution) উপরে উঠে কয়েকটা পাম্প দেওয়া খালি বোতল বাক্স থেকে বের করে। সেখানে গিয়ে সেই বোতলে পাহাড়ের হাওয়া ভরে তা নিয়ে আসে দিল্লিতে। এর পর দিল্লির করোলবাগে গিয়ে সেই হাওয়া বিক্রি শুরু করে। প্লাস্টিকের জারে লাগানো রয়েছে একটি লেবেল। সেখানে হিন্দিতে লেখা— ‘পাহাড় কী তাজি হাওয়া’, অর্থাৎ পাহাড়ের তাজা হাওয়া। এই হাওয়ার দাম ৫০ টাকা। অর্থাৎ, বোতলে থেকে এক পাম্প হাওয়া আপনি খেলে আপনাকে দিতে হবে ৫০ টাকা। অনেকে সেই হাওয়া কেনেন। এই ভিডিয়ো অধিকাংশ নেটিজেনকে বেজায় অবাক করেছে। এভাবেও যে পাহাড়ের হাওয়া খাওয়া যেতে পারে, তা ভাবনার বাইরে ছিল। কেউ কেউ বলছেন, ভালোই তো, ব্যাপারটা সম্পূর্ণ নতুন, মজার। কারও কারও বক্তব্য, আদৌ এভাবে হাওয়া বিক্রি সম্ভব নয়। আদতে দিল্লির দূষণ কতটা বোঝাতেই এই ভিডিয়ো তৈরি করা হয়েছে। অনেকে আবার বলছেন, স্রেফ জালিয়াতি করে টাকা কামানোর চেষ্টা।


Exit mobile version