Site icon Hindustan News Point

Delhi Weather: মার্চ মাসে শীতের ছোঁয়া, কুয়াশা বৃষ্টির কারণে দিল্লির আবহাওয়ায় উলটপুরাণ


ক্যালেন্ডারে মার্চ মাস চললেও দিল্লিতে কয়েকদিন ধরে ভরা শীতের আমেজ বললেও বাড়তি কিছু বলা হবে না। বইছে শীতল হাওয়া। যেন ঋতুচক্র ভেঙে জানুয়ারির হিমেল স্পর্শ ফিরে এসেছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১৩ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি কম। রাজধানী জেগে উঠে ঘন কুয়াশার চাদরে মোড়া সকালে।(Delhi Weather)

দিল্লি সাক্ষী থাকল গত ছয় বছরের মধ্যে মার্চের সবথেকে শীতলতম দিনের। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও রোদের তাপ ছিলনা। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম।(Delhi Weather)

বৃষ্টিই কিন্তু এই শীতল আবহাওয়ার অন্যতম কারণ। শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে ১ মিলিমিটার বৃষ্টি।
তার ঠিক আগের দিনই ৭ মিলিমিটার বৃষ্টিতে ভিজেছে শহর। যার জেরেই নেমেছে তাপমাত্রার পারদ।
আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ থেকে ১০০ শতাংশের মধ্যে। তার জন্যেই কুয়াশা ঘনীভূত হয়ে, বাড়িয়েছে ঠান্ডার অনুভূতি।

শহরের বিভিন্ন প্রান্তে ঠান্ডার চিত্র আরও স্পষ্ট। রিজ এলাকায় তাপমাত্রা নেমেছে ১২.৪ ডিগ্রিতে যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। পাশাপাশি দিল্লির আয়ানগরে তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রি, লোধি রোডে ১৩ ডিগ্রি। সব মিলিয়ে রাজধানীজুড়ে বসন্ত পরিণত হয়েছে শীতকালে।এই অস্বাভাবিক আবহাওয়ার পেছনে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর।

তবে এই শীতলতা ক্ষণিকের। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে দিল্লির দিনের তাপমাত্রা ধীরে ধীরে ৪-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সপ্তাহের শেষে আরও ২-৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।রবিবার আকাশ আংশিক মেঘলা থাকার ইঙ্গিত মিলেছে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। (Delhi Weather)

কিন্তু সোমবার রয়েছে ফের আবহাওয়ার মেজাজ বদলের সম্ভাবনা। মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বর্ষণের পূর্বাভাস।
রাজধানীর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও একই ছবি। গৌতম বুদ্ধ নগরে তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে, সঙ্গে ৪.৫ মিলিমিটার বৃষ্টি। গাজিয়াবাদেও ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া বজায় রয়েছে।(Delhi Weather)


Exit mobile version