কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। একে অপরকে শুধু হুমকিই নয়, হামলা পাল্টা হামলা চালাচ্ছে সামনে। একনই মেটার কোনও লক্ষণ নেই পশ্চিম এশিয়ার (Foreigners Visa) যুদ্ধ। আর এই পরিস্থিতিতে ভারত আরও এক সিদ্ধান্ত নিল। যুদ্ধের মধ্যে বিদেশিদের জন্য বিশেষ ছাড়৷ পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে ভারতে থেকে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ ৩০ দিন বাড়ানো হলো৷ তাছাড়া নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন থাকার জন্য কোনও জরিমানাও দিতে হবে না বলে জানানো হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে অভিভাবসন আইনের আওতায় কোনও ব্যবস্থাও নেওয়া হবে না৷
দুবাইয়ের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সমস্ত ভিসার পাশাপাশি ই-ভিসার মেয়াদ একমাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে৷ তার জন্য কোনও অর্থ খরচ হবে না৷ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুদ্ধের কারণে নিজেদের দেশে ফিরতে পারেননি এমন ব্যক্তিদের উপর কোনও ধরনের জরিমানা ধার্য করবে না ভারত সরকার৷ এক্সিট পারমিট ইস্যু করতেও আলাদা করে কোনও খরচ হবে না৷ কেন্দ্র জানিয়েছে, বিমান পরিবহণ স্বাভাবিক হয়ে গেলে বিনা খরচে দেশে আটকে পড়া বিদেশীদের এক্সিট পারমিট ইস্যু করে দেওয়া হবে৷
দুবাইয়ের দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, ভারতে থাকা কোনও বিদেশি যদি কোনও কারণে এক্সিট পারমিট চেয়ে আবেদন করতে না পারেন তাহলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না৷ পরিস্থিতি সাধারণ থাকলে এই ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষেত্রে অভিবাসনের নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়৷ কিন্তু এক্ষেত্রে তেমন কিছু হবে না৷ তাঁদের জন্য টেম্পরারি ল্যান্ডিং পারমিট বা টিএলপি দেওয়া হবে বলে ঠিক হয়েছে৷
শনিবার কাতার থেকে একটি বিমান মুম্বইয়ের দিকে রওনা দেবে৷ তাতে কতজন ভারতীয় থাকবেন তা এখনও জানা যায়নি৷ তবে কাতার এখনও তাদের আকাশপথ সম্পূর্ণ খোলেনি, আংশিক খুলেছে মাত্র৷ এমতাবস্থায় কাতারে থাকা ভারতীয়দের (Foreigners Visa) ফিরিয়ে আনতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে৷ ফলে দ্রুত ভারতীয়দের দেশে ফেরাতে চায় ভারত সরকার৷ কাতার থেকে ৫৫০ জন ভারতীয় ইতিমধ্যেই দেশে ফিরে আসতে রওনা দিয়েছেন৷ কাতারের ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই সমস্ত যাত্রীরা কেরলের কোচি-সহ আরও কয়েকটি রাজ্যের বাসিন্দা তাঁরা নিজেদের বাড়ি ফিরছেন৷












